কলকাতা: বড়বাজারের পর এবার দক্ষিণ কলকাতার শরৎ বোস রোডের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড রবিবার গভীর রাতে পাঁচতলা হোটেলের কনফারেন্স রুমে আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে হোটেলের একাংশ। কালো ধোঁয়ায়...More
কলকাতা: বড়বাজারের পর এবার দক্ষিণ কলকাতার শরৎ বোস রোডের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড রবিবার গভীর রাতে পাঁচতলা হোটেলের কনফারেন্স রুমে আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে হোটেলের একাংশ। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। অগ্নিকাণ্ডের সময়ে হোটেলের একাধিক ঘরে ৫০ জনের বেশি মানুষ ছিলেন। সকলকেই নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয়। দমকলের ৫টি ই়ঞ্জিনের চেষ্টায় ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের।২০২৬-এর বিধানসভা নির্বাচনে ফের পরিবর্তনের ডাক দিলেন অমিত শাহ। নেতাজি ইন্ডোরের সভায় তিনি বলেন, ২৬-এ বিজেপির সরকার হবে। পাল্টা, তৃণমূলের বক্তব্য, যখনই বিজেপি বলবে সরকার গড়ব, তখনই বুঝবেন আমরা সরকার গড়ে ফেলছি। নরেন্দ্র মোদির পর এবার অমিত শাহ। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে ফের পরিবর্তনের ডাক দিলেন নরেন্দ্র মোদির সেকেন্ড ইন কম্যান্ড। ২৫-এই বাজিয়ে দিলেন ২০২৬-এর বিধানসভা ভোটের দামামা। তাঁকে পাশে পেয়ে উজ্জীবিত শুভেনদু অধিকারী, সুকান্ত মজুমদাররা। এর আগে, ২০২১-এর বিধানসভা নির্বাচন এবং ২০২৪-এর লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি-অমিত শাহর আবকি বার ২০০ পার, কিংবা ৪২টি লোকসভা আসনের মধ্যে ৩০টিতে জেতার ডাক সাফল্যের মুখ দেখেনি। এই পরিস্থিতিতে ফের একবার, পশ্চিমবঙ্গ দখলের স্বপ্ন উস্কে দিলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, '২০১৯-এর লোকসভা ভোটে আমাদের সফলতা এসেছিল। ২১-এর বিধানসভায় ৭৭টি সিট পেয়েছি এবং ২৪-এর লোকসভায় ৯৭ সিটে ভারতীয় জনতা পার্টির লিড রয়েছে। আর ১৪৩টি সিটে ৪০ শতাংশের বেশি, আমার কর্মীদের পরিশ্রমের ফলে ভোট পেয়েছি। একটুখানি ফারাক আছে, আপনারা ৪০ শতাংশ পার করেছেন। আর ৪-৫ শতাংশ বাকি আছে, পরের ভোটে আমাদের সরকার তৈরি হতে যাচ্ছে।'অমিত শাহ যেদিন নেতাজি ইন্ডোরের বিজয় সংকল্প কার্যকর্তা সম্মেলন থেকে ২০২৬-এর বিধানসভা ভোটের রোডম্যাপ ঠিক করে দিলেন, সেদিনই হুঙ্কার শোনা গেল সুকান্ত মজুমদারের গলায়। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বললেন, 'তৃণমূল বলে খেলা হবে, খেলা হবে। আগামীদিনে ২৬ আসছে, ১ বছরের কম সময় বাকি আছে, সভাপতি হিসেবে আমি আপনাদের বলছি, যদি আপনাদের ওপর কেউ মারতে আসে পাল্টা মারুন। মার খাবেন না। আমার ভারতীয় জনতা পার্টির এই হাজার হাজার মণ্ডল কার্যকর্তা, তাঁরা আপনার বাংলা অপারেশন করবে। আপনাকে আপনার চেয়ার থেকে মুক্তি দেবে।'ভোটের এখনও বছর খানেক বাকি, এখন থেকেই ভোট-উত্তাপে ফুটছে বঙ্গ-রাজনীতি।