Anish Khan Death Live Updates: ফের কলেজ স্ট্রিট অবরুদ্ধ করলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা
Anish Khan Death Case and Latest Updates: কী ঘটেছিল আনিসের মৃত্যুর রাতে? আমতা থানার ওসি, সেকেন্ড অফিসারকে ভবানী ভবনে তলব সিট প্রধানের। খতিয়ে দেখা হল থানার রস্টার।
abp anandaLast Updated: 22 Feb 2022 09:58 PM

প্রেক্ষাপট
আবীর দত্ত, কলকাতা: হাওড়ার (Howrah) আমতার (Amta) ছাত্রনেতা (Students leader) আনিস খানের (Anish Khan) রহস্যজনক মৃত্যুর (Mystery Death) ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। আজ অভিযক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে মহাকরণ অভিযান (Writers'...More
আবীর দত্ত, কলকাতা: হাওড়ার (Howrah) আমতার (Amta) ছাত্রনেতা (Students leader) আনিস খানের (Anish Khan) রহস্যজনক মৃত্যুর (Mystery Death) ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। আজ অভিযক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে মহাকরণ অভিযান (Writers' Building) আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) পড়ুয়াদের। মহাকরণেই রয়েছে সংখ্যালঘু উন্নয়ন দফতর (Minority Affairs Department)। সিআইটি রোড, মৌলালি, এসএনব্যানার্জি রোড হয়ে পড়ুয়াদের মহাকরণের দিকে চলছে মিছিল। পুলিশের বাধা পেয়ে শিয়ালদা ফ্লাইওভারে ধস্তাধস্তি পড়ুয়াদের। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে চলেছে মিছিল।এদিকে, আনিস খানের রহস্যমৃত্যুর ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে আমতা থানার ৩ পুলিশ কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল প্রশাসন। সূত্রের খবর, আমতা থানার এএসআই নির্মল দাস, কনস্টেবল জিতেন্দ্র হেমব্রমকে সাসপেন্ড করা হয়েছে এবং হোমগার্ড কাশীনাথ বেরাকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে মৃতের পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে। আজ সকালে রাজ্য পুলিশের তরফে এই শাস্তির কথা জানানো হয়। সূত্রের খবর, আনিসের পরিবারের তরফে পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির যে অভিযোগ আনা হয়েছিল, তার ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হল।এই ঘটনায় আমতা থানার ওসি এবং সেকেন্ড অফিসারকে আজ ভবানীভবনে তলব করেছেন সিট-এর প্রধান, এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিংহ। ইতিমধ্যেই গ্রামে এসে পৌঁছেছেন সিটের সদস্যরা।আনিস খানের রহস্যমৃত্যুর ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে ৩ পুলিশকর্মীকে সাসপেন্ড করেছে পুলিশ প্রশাসন। যদিও নিহত আনিসের বাবা সালেম খান এই পদক্ষেপে সন্তুষ্ট নন। তিনি জানান, আজ যাঁদের সাসপেন্ড করা হয়েছে, কাল হয়ত তাঁদের অন্য থানায় নিয়ে যাওয়া হবে। এখনও সিবিআই তদন্তের দাবিতে তিনি অনড়। শিক্ষাবিদ মীরাতুন নাহার প্রশ্ন তুলেছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ থাকা সত্ত্বেও আনিস নিরাপত্তা পেল না কেন? এর জবাব দেওয়ার দায় তাঁর। না হলে চাকরি দেওয়ার লোভ দেখানো বা গদিতে থাকা তাঁর জন্য অশোভন বলে গণ্য হওয়া উচিত।
Anish Khan Death News: ফের কলেজ স্ট্রিট অবরুদ্ধ
দিনভর আন্দোলনের আঁচ রাতেও। যাদবপুরে মিছিল করলেন পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয় চত্বর থেকে থানা পর্যন্ত মিছিল। অন্যদিকে ফের কলেজ স্ট্রিট অবরুদ্ধ করলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। কিছুক্ষণের জন্য কোনা এক্সপ্রেসওয়ে অবরুদ্ধ করে এসএফআই।