অনলাইনে আপলোড করে দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্ম (Annapurna Yojana Form)। ১২ পাতার ফর্মে, নিজের ও পরিবার সম্পর্কে নানা তথ্য দিতে হচ্ছে আবেদনকারীদের। কী কী তথ্য দিতে হবে, তা জেনে নেওয়া প্রয়োজন। অনেকেই বিভ্রান্ত, এত তথ্য কীভাবে জানা যাবে। তবে মুখ্যমন্ত্রীর আশ্বাস, 'এই সরকার ডিসপ্লিন মেনে কাজ করবে। প্রকৃত প্রাপক যাঁরা, তাঁদের খুঁজে বের করে তাঁদের হাতে আমাদের সংকল্প পত্রের প্রতিটা প্রতিশ্রুতি পৌঁছে দেওয়া হবে।' এছাড়া মুখ্যমন্ত্রী  শুভেন্দু অধিকারী আরও বলেছেন, 'যাঁরা ফর্ম ফিলআপ করতে পারবেন না, তাঁদের প্রত্যেকের বাড়িতে আমাদের পক্ষ থেকে লোকেরা যাবেন। তাঁরাই ফর্ম ফিলআপ করে আনবে। এতটুকু বিভ্রান্ত হবেন না, বিচলিত হবেন না, গুজবে কান দেবেন না।'  এবার জেনে নিন কী কী তথ্য জেনে ফর্ম ফিল আপ করতে বসবেন। 

Continues below advertisement

অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপে কী কী লাগবে? পরিবার সম্পর্কে কোন তথ্য দিতে হবে? 

অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহের ফর্মে নাম-ঠিকানা, পরিবারের আর্থিক, সামাজিক, শিক্ষাগত ও পরিচয় সংক্রান্ত একাধিক তথ্য চাওয়া হয়েছে। তাই ফর্ম ফিল আপ করতে যাওয়ার আগে সমস্ত নথি ও তথ্য প্রস্তুত রাখা জরুরি। 

ফর্ম ফিল আপ করতে কী কী নথি লাগবে?

ফর্ম অনুযায়ী আবেদনকারীর পরিবারকে নিম্নলিখিত তথ্য ও নথি দিতে হতে পারে—

Continues below advertisement

১) পরিবারের প্রধান ও সদস্যদের এই সব তথ্য 

  • আধার কার্ড

  • মোবাইল নম্বর

  • ভোটার কার্ড (EPIC নম্বর)

  • জন্মতারিখ

  • পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্কের তথ্য

পরিবারের প্রত্যেক সদস্যের নাম, বয়স, লিঙ্গ এবং আধার নম্বর দিতে হবে।

২) ডিজিটাল রেশন কার্ডের তথ্য

  • ডিজিটাল রেশন কার্ড নম্বর

  • কার্ডের ধরন (AAY, PHH, SPHH, RKSY1, RKSY2 ইত্যাদি)

  • পরিবার রেশন পাচ্ছে কিনা সেই তথ্য

৩) ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য

পরিবারের প্রধান ও প্রাপ্তবয়স্ক সদস্যদের জন্য দিতে হবে—

  • ব্যাঙ্কের নাম

  • অ্যাকাউন্ট নম্বর

  • IFSC কোড

  • আধার লিঙ্ক থাকা DBT অ্যাকাউন্টের তথ্য

৪) জমি ও সম্পত্তির তথ্য

ফর্মে জানতে চাওয়া হয়েছে—

  • পরিবারের নিজস্ব জমি আছে কি না

  • মোট জমির পরিমাণ

  • তিন বা তার বেশি পাকা ঘর আছে কি না

  • জমির রেকর্ড, মিউটেশন ও রেজিস্ট্রেশন কপি

৫) গাড়ির তথ্য

পরিবারের কারও নামে চার চাকার গাড়ি থাকলে দিতে হবে—

  • গাড়ির রেজিস্ট্রেশন নম্বর

  • গাড়ির মডেল

  • কতগুলি গাড়ি রয়েছে

৬) স্বাস্থ্যবিমার তথ্য

সরকারি বা বেসরকারি স্বাস্থ্যবিমা থাকলে উল্লেখ করতে হবে—

  • বিমার ধরন

  • বিমার অঙ্ক

  • প্রিমিয়ামের তথ্য

৭) PAN, GST ও আয় সংক্রান্ত তথ্য

ফর্মে জানতে চাওয়া হয়েছে—

  • কেউ আয়কর দেন কি না

  • PAN কার্ড আছে কি না

  • GST-এ নিবন্ধিত কি না

  • পরিবারের মোট বার্ষিক আয়

৮) চাকরি ও পেশার তথ্য

প্রত্যেক সদস্যের পেশা জানাতে হবে। যেমন—

  • সরকারি চাকরি

  • বেসরকারি চাকরি

  • ব্যবসা

  • কৃষিকাজ

  • পরিযায়ী শ্রমিক

  • বেকার

৯) শিক্ষাগত তথ্য

পরিবারে প্রাপ্তবয়স্ক সদস্যদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতাও লিখতে হবে। .কােনও সদস্য কি কোনও সাংবিধানিক পদে আছেন, তা জানাতে হবে। যেমন কেউ বিধায়ক , সাংসদ,  পৌরস্থানীয় সংস্থা বা পঞ্চায়েতের পদাধিকারী কি না  জানাতে হবে। 

১০) পেনশন ও সরকারি পদ সংক্রান্ত তথ্য

জানাতে হবে—

  • কেউ সরকারি পেনশন পান কি না

  • কেউ সাংসদ, বিধায়ক, পঞ্চায়েত বা পুরসভার পদে আছেন বা ছিলেন কি না

১১) শিশুদের তথ্য

পরিবারে স্কুলপড়ুয়া শিশু থাকলে দিতে হবে—

  • স্কুলের নাম

  • শ্রেণি

  • স্কুলের ধরন

  • টিকাকরণের তথ্য

১২) অন্যান্য পরিচয়পত্র

ফর্মে আরও চাওয়া হয়েছে—

  • CAA আবেদন সংক্রান্ত তথ্য

  • KCC, Artisan Credit Card, Student Credit Card ইত্যাদির তথ্য

  • SIR ২০২৬ সংক্রান্ত মামলার তথ্য

গুরুত্বপূর্ণ বিষয়

ফর্মে স্পষ্ট বলা হয়েছে, ভুল তথ্য দিলে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা বাতিল হতে পারে। তাই সব তথ্য যাচাই করে তবেই ফর্ম পূরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। ফর্মে “পরিবার” বলতে বোঝানো হয়েছে এমন সদস্যদের, যারা একসঙ্গে থাকেন এবং একই রান্নাঘর থেকে খাবার খান। অনেকেই ধারণা করছেন, এটা হলে বুঝি যোজনার টাকা পাওয়া যাবে না। এমনটা কিন্তু নয়, সরকার প্রত্যেক আবেদনকারী সম্পর্কে বিস্তারিত তথ্য রাখতে চান। তা ই এই বিস্তারিত আবেদন পত্র।