কলকাতা: অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে রাজ্যের বহু উপভোক্তার মধ্যে এখনও ধোঁয়াশা রয়েছে। অনেকের অ্যাকাউন্টে আগের কিস্তির টাকা পৌঁছে গেলেও, আগস্ট মাসে এখনও টাকা না পাওয়ায় উদ্বেগ বেড়েছে। তবে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, বর্তমানে রাজ্যজুড়ে উপভোক্তাদের তথ্য যাচাই প্রক্রিয়া চলছে। এই যাচাই শেষ হওয়ার পর ধাপে ধাপে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।                

Continues below advertisement

জেলা ও ব্লক স্তরে আবেদনপত্র, নথি এবং উপভোক্তাদের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। যাঁদের আবেদন বা তথ্যে কোনও অসঙ্গতি নেই এবং যাঁদের DBT (Direct Benefit Transfer) সক্রিয় রয়েছে, তাঁদেরই অগ্রাধিকার ভিত্তিতে অর্থ দেওয়া হবে।

প্রশাসনের লক্ষ্য, আগস্ট মাসের ৩০ তারিখের মধ্যে যোগ্য উপভোক্তাদের ভেরিফিকেশন সম্পূর্ণ করে প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া। ফলে যাঁদের এখনও টাকা আসেনি, তাঁদের আতঙ্কিত না হয়ে কিছুটা অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Continues below advertisement

যাঁদের টাকা এখনও আসেনি, তাঁরা কী করবেন?ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT সক্রিয় আছে কি না যাচাই করুন।আবেদন করার সময় দেওয়া তথ্য সঠিক আছে কি না নিশ্চিত করুন।প্রয়োজনে স্থানীয় BDO অফিস বা সংশ্লিষ্ট পৌরসভায় যোগাযোগ করুন।ভেরিফিকেশন সম্পূর্ণ না হলে পেমেন্ট বিলম্বিত হতে পারে।                                    

প্রশাসনের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র যাচাই সম্পূর্ণ হওয়া এবং যোগ্য বলে বিবেচিত উপভোক্তারাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। তাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের বদলে সরকারি যাচাই প্রক্রিয়ার ফলাফলের উপর নজর রাখাই শ্রেয়।                                                                         

আরও পড়ুন, নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?

রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মালতি রাভা রায় স্পষ্টভাবে জানিয়েছেন, একজন যোগ্য উপভোক্তাও যাতে এই প্রকল্প থেকে না বাদ পড়ে সেই জন্য ব্লকভিত্তিক যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সেক্ষেত্রে যাচাই প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হতে পারে।