কলকাতা: রাজ্যের অন্নপূর্ণা যোজনা প্রকল্পে আবেদনকারীদের জন্য বড় স্বস্তির খবর। আবেদনপত্রে ভুল তথ্য বা ত্রুটির কারণে যাঁদের আবেদন বাতিল হয়েছে বা যাচাই প্রক্রিয়ায় আটকে গিয়েছে, তাঁদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে পারে রাজ্য সরকার। বিভিন্ন সূত্রে এমনটাই খবর। প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে। সূত্রের খবর, ফর্ম ফিল আপের সময় ভুলবশত জানা গিয়েছে, খুব শীঘ্রই অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টালে একটি নতুন 'Edit' (এডিট) অপশন চালু করা হতে পারে। এর মাধ্যমে আবেদনকারীরা নিজেদের আবেদনপত্রে থাকা ভুল সংশোধন করে পুনরায় ভেরিফিকেশনের জন্য পাঠাতে পারবেন।
কেন নেওয়া হল এই সিদ্ধান্ত?
অন্নপূর্ণা যোজনার আবেদন যাচাইয়ের সময় দেখা যায়, অনেক আবেদনকারী নামের বানান, আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নম্বর বা অন্যান্য তথ্য ভুলভাবে জমা দেওয়ায় তাঁদের আবেদন বাতিল হয়ে যায়। এর জেরে অনেকের গলায় আক্ষেপের সুর শোনা যায়। তবে সরকার বরাবরই জানিয়ে এসেছে, একজন যোগ্যও বাদ যাবেন না। পরিস্থিতির পর্যালোচনা করে সরকার সিদ্ধান্ত নিতে পারে, শুধুমাত্র তথ্যগত ভুলের কারণে যাতে কোনও যোগ্য উপভোক্তা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই পোর্টালে সংশোধনের সুযোগ দেওয়া হতে পারে।
কীভাবে কাজ করবে নতুন Edit অপশন?
সূত্রের খবর, পোর্টালে নতুন অপশন চালু হওয়ার পর আবেদনকারীরা—
- নিজেদের লগ-ইন করে আবেদনপত্র খুলতে পারবেন সম্ভবতয
- ভুল তথ্য সংশোধন করতে পারবেন।
- প্রয়োজনীয় নথি আপলোড বা আপডেট করতে পারবেন (যদি প্রয়োজন হয়)।
- সংশোধিত আবেদন পুনরায় জমা দিয়ে ভেরিফিকেশনের জন্য পাঠাতে পারবেন।
এর ফলে শুধুমাত্র ছোটখাটো ভুলের কারণে আবেদন বাতিল হওয়ার সমস্যা অনেকটাই কমবে বলে মনে করছে প্রশাসন।
যোগ্য আবেদনকারীদের কী করতে হবে?
সরকার জানিয়েছে, যাঁদের আবেদন শুধুমাত্র তথ্যগত ত্রুটির কারণে বাতিল হয়েছে, তাঁদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। Edit অপশন চালু যদি হয়, তাহলে সরকারি নির্দেশিকা অনুযায়ী আবেদনপত্র সংশোধন করে পুনরায় জমা দিতে হবে। তবে আবেদনকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে, সংশোধনের সময় আধার, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নম্বর, নাম, ঠিকানা এবং অন্যান্য তথ্য ভালোভাবে মিলিয়ে দেখে তবেই আবেদন জমা করুন।
সরকারি ঘোষণার অপেক্ষা
যদিও Edit অপশন চালুর বিষয়ে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে কবে থেকে এই সুবিধা চালু হবে এবং কীভাবে আবেদনকারীরা এটি ব্যবহার করবেন, সে বিষয়ে বিস্তারিত নির্দেশিকা খুব শীঘ্রই প্রকাশ করা হতে পারে। সূত্রের খবর।
