অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা  অতিপ্রবল  ঘূর্ণিঝড় 'অর্ণব' ধীরে ধীরে পরিণত হয়েছে শুধুমাত্র নিম্নচাপে। এখন এর অবস্থান ছত্তীসগঢ়ে।    'অর্ণব' এর প্রভাবে এখনও পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে ঠিকই , তবে বড় বিপদের আশঙ্কা নেই। এরই মধ্যে আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে আরো একটি নিম্নচাপ আশঙ্কা বাড়াচ্ছে।  শুক্রবার আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা থাকবে রাজ্যজুড়েই। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা ও জারি। বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে। তবে বিভিন্ন জেলায় একদিকে শুষ্ক আবহাওয়া এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আগামী কয়েকদিন।

Continues below advertisement

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে আরো একটি নিম্নচাপ আশঙ্কা বাড়াচ্ছে। আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হবে সংলগ্ন বঙ্গোপসাগরে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ ও আন্দামান সাগর এলাকায় এই নিম্নচাপের অবস্থান। নিম্নচাপে পরিণত হবে। ক্রমশ পশ্চিমবঙ্গ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে এর অভিমুখ ফের  অন্ধ্রপ্রদেশ উপকূল বলেই পূর্বাভাস ভারতের মৌসম ভবনের। 

অন্যদিকে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে।  দক্ষিণবঙ্গে ৩০ অক্টোবর শুক্রবার থেকে বৃষ্টি কমবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম , মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। ৩১ অক্টোবর থেকে ৫ নভেম্বর এক-দুই জায়গায় হালকা বৃষ্টি। বাকি এলাকা শুষ্ক আবহাওয়া। ফের আগামী সপ্তাহের শেষের দিকে বাড়তে পারে বৃষ্টির আশঙ্কা। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে। অন্যদিকে দুর্যোগের ধাক্কা সামলাতে তৈরি থাকতে হবে উত্তরবঙ্গকে।  ৩০ অক্টোবর বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে উত্তরবঙ্গে। সব জেলাতেই অনেক জায়গায় বৃষ্টি। দার্জিলিং, জলপাইগুড়ি অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। বৃষ্টি হতে পারে দু এক জায়গায় দুশ মিলিমিটার পর্যন্ত। কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা বাতাস।  এরপর  শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝোড়ো হাওয়া। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। ১ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। কিছু এলাকায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে । তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। 

Continues below advertisement

আরও পড়ুন : ভুটানে হিমবাহ ধস, হুড়মুড়িয়ে জল ঢুকবে এ রাজ্যে? দার্জিলিং-ডুয়ার্সকে সতর্ক করলেন সাংসদ