কলকাতা: ফের ভাঙ্গন। তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক। বসিরহাটে তৃণমূলের হাতে থাকা ১৩টি পঞ্চায়েত ও ২টি পঞ্চায়েত সমিতি দখলের দাবি। তৃণমূল ছেড়ে মিনাখাঁ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি-সহ ১৩ জন সদস্যই NCPI-তে যোগ দেন। মিনাখাঁ পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা ২৩। এই পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে আনা হয়েছে অনাস্থা। তারপরেই মিনাখাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি সইফুদ্দিন মোল্লা ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দেন পদ থেকে। পাশাপাশি, তৃণমূলের হাতে থাকা কুলটি পঞ্চায়েতও দখলের পথে NCPI. ২০টি আসনের মধ্যে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগ দেন উপপ্রধান-সহ ১৩ জন সদস্য।  তৃণমূল স্তরের যে জনপ্রতিনিধিরা আছেন তাঁরা NCPI-তে যোগদান করেছেন। NCPI-এর বসিরহাটের যিনি কোঅর্ডিনেটর হাজি মন্টু, তাঁর হাত ধরে বসিরহাট লোকসভার মধ্যে ১৩টি পঞ্চায়েত ও ২টি পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিরা NCPI-তে যোগ দেন। ফলে, এই পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি গুলো তাঁরা দখল করতে চলেছেন। বেশ কয়েকদিন ধরে বসিরহাটের রাজনৈতিক চিত্রটা ভিন্ন হয়ে দাঁড়িয়েছে। বহু তৃণমূল নেতা ও সদস্যরা NCPI-তে যোগ দিচ্ছেন। হাজি মন্টুর দাবি, যেহেতু NDA সরকারের একটি বড় শরিক NCPI, তাই পশ্চিমবঙ্গে পালাবদলের পর অনেকেই এখানে যোগদান করতে চাইছেন। বিশেষকরে তৃণমূলের লোকেরা যোগ দিতে চান। কারণ, তাঁরা পঞ্চায়েত স্তরে কাজ করতে চান। ডবল ইঞ্জিন সরকারের কর্মযজ্ঞে সামিল হতে চান।  প্রসঙ্গত উল্লেখ্য, বসিরহাট উত্তর বিধানসভায় কিছুদিন আগেই তৃণমূল ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া বা NCPI তে যোগ দিয়েছিলেন একাধিক তৃণমূল সদস্য। বসিরহাট উত্তর বিধানসভার মুরারিশাহ গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সদস্য সংখ্যা ২৯। তাদের মধ্যে পঞ্চায়েত সদস্য ও সদস্যা মিলিয়ে মোট ১৪ জন সদস্য এবং নেতৃত্বরা তৃণমূল কংগ্রেস ছেড়ে আনুষ্ঠানিকভাবে এনসিপিআই (NCPI) দলে যোগদান করেন। কেন হঠাৎ  NCPI তে যোগ দিলেন, সেই কারণও জানান তাঁরা। যোগদানকারী জানিয়েছিলেন, এলাকার সার্বিক উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ, পানীয় জলের সুব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন এবং যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার উদ্দেশ্যেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে, বিধানসভা ভোটে ভরাডুবির পরই NCPI-এ মিশে যান তৃণমূলের টিকিটে জিতে আসা ২০ জন বিদ্রোহী সাংসদ। NDA-কে সমর্থনের ঘোষণা করেন তাঁরা। অথচ, উত্তর দিনাজপুরের ইসলামপুরে, পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে কার্যত সম্মুখ সমরে নামে বিজেপি ও NCPI ।  দু'পক্ষের সংঘর্ষে কার্যত রণক্ষেত্র হয়ে উঠেছিল ইসলামপুর BDO অফিস চত্বর। পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে কার্যত সম্মুখ সমরে নামে বিজেপি ও NCPI । NCPI-বিরোধিতায় বিজেপির পাশে দাঁড়ায় গোর্খা জনমুক্তি মোর্চা। গোটা ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল গোটা এলাকায়। 

Continues below advertisement

 

Continues below advertisement