Anubrata Mandal Case Updates : সি-প্যাপের মাধ্যমে অক্সিজেন অনুব্রতকে
Cow Smuggling Case Live : সিবিআইয়ের পঞ্চমবার তলব। চিনার পার্কের ফ্ল্যাট থেকে বেরিয়ে এসএসকেএম-এ যান অনুব্রত মণ্ডল। তাঁকে নিয়ে যাওয়া হয় উডবার্ন ব্লকে।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 06 Apr 2022 06:55 PM

প্রেক্ষাপট
কলকাতা : গরুপাচার মামলায় (Cow Smuggling Case) আজ নিজাম প্যালেসে (Nizam Palace) সিবিআই দফতরে (CBI Office) তলব অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal)। চিনার পার্কে নিজের বাড়ি থেকে বেরিয়েছেন অনুব্রত। সিবিআই সূত্রে...More
কলকাতা : গরুপাচার মামলায় (Cow Smuggling Case) আজ নিজাম প্যালেসে (Nizam Palace) সিবিআই দফতরে (CBI Office) তলব অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal)। চিনার পার্কে নিজের বাড়ি থেকে বেরিয়েছেন অনুব্রত। সিবিআই সূত্রে খবর, অ্যাডিশনাল এসপি-র নেতৃত্বে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করবে ৫ সদস্যের দল। দলে রয়েছেন গরুপাচারকাণ্ডের তদন্তকারী অফিসাররা। সামগ্রিক পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর। অনুব্রত মণ্ডলের হাজিরার সম্ভাবনায় নিজাম প্যালেসে নিরাপত্তা বাড়ানো হয়েছে। মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। গরুপাচার মামলায় এর আগে সিবিআই চারবার তলব করে অনুব্রত মণ্ডলকে। কিন্তু শারীরিক সমস্যা ও একাধিক অসুবিধার কথা বলে হাজিরা এড়ান তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। সিবিআইয়ের দাবি, গরুপাচার মামলার তদন্তে অনুব্রতর নাম উঠে এসেছে। গরুপাচারে তাঁর যোগ রয়েছে কিনা, আর্থিক লেনদেন কীভাবে হত, তা নিয়ে তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে জিজ্ঞাসাবাদ করা হবে। খবর সিবিআই সূত্রে। সিবিআইয়ের তলবের মাঝেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল জেলা সভাপতি। কিন্তু সিঙ্গল বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেয়। ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখায় সিবিআই পঞ্চমবার নোটিস পাঠায় অনুব্রত মণ্ডলকে। তার প্রেক্ষিতে আজ নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার সম্ভাবনা অনুব্রতর।
Anubrata Mandal Case Updates: উডবার্ন ওয়ার্ডে চিকিৎসা চলছে অনুব্রতর
এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে চিকিৎসা চলছে অনুব্রত মন্ডলের।