আসানসোল: তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে দেখেই ইট বৃষ্টি স্থানীয়দের। আসানসোলে তৃণমূল নেতার উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আক্রান্ত আসানসোল পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সঞ্জয় নোনিয়া।             

Continues below advertisement

আরও পড়ুন: ভারতীয় রেলে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের ভয়াবহ ছবি, ৫১২-এর মধ্যে ডাহা ফেল ৪৫৮ স্টেশন

প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সঞ্জয় নোনিয়া বলেন, "তারপর ওখানে পুলিশ আসে। তারা বলল, আপনারা পুজো করে ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যান। আমরাও পুলিশ, প্রশাসনের কথা শুনি। কিন্তু আমরা যখনই ওখান থেকে বেরোচ্ছিলাম, তখনই কিছু ছেলেপুলে ইট পাথর ছোড়া শুরু করে আমাদের ছেলেদের উপর। আমাদের কিছু ছেলেকে মারাও হয়েছে। পুলিশের কাছে একটাই অনুরোধ এই ঘটনায় যে বা যারা যুক্ত তাদের যেন গ্রেফতার করা হয়। আর প্রশাসনের উপর আমাদের আস্থা রয়েছে। আশা করি, পুলিশ প্রশাসন নিরপেক্ষ অবস্থান নেবে। আমাদের অনেক ছেলেই আহত হয়েছে।"             

Continues below advertisement

স্থানীয় বাসিন্দা কানাই বাউড়ি বলছেন, "এখানে এসে পুজো হওয়ার পর আমি দাঁড়িয়েছিলাম। নীলু বলে ছেলেটা আমাকে মারল, নীলু বাউড়ি। এর সব গুণ্ডা। সরকার গুণ্ডা দমন নীতি করেছে। এদের কিন্তু যেন ছেড়ে কথা বলা না হয়। পুলিশও ওদের সঙ্গে পুরো সাপোর্ট করছে। সেখানে আমরা কী করব? আমরা কি এখানে মরতে এসেছি? আমি কোনও পার্টির সঙ্গে যুক্ত নই। ওর বিজেপি থেকে এসেছে। বিরজু যাদবের পার্টি।"           

আরও পড়ুন: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর

অন্যদিকে কোচবিহারেও উত্তেজনা। বাইক বাহিনীর তাণ্ডবের অভিযোগ উঠল কোচবিহারের শীতলকুচিতে। সেখানে বাড়ি ও দোকানে ভাঙচুরের অভিযোগ উঠল ওই বাইক বাহিনীর বিরুদ্ধে। ২ ব্যবসায়ীর বাড়ি ও দোকানে হামলার অভিযোগ। দুষ্কৃতীরা ওই ব্যবসায়ীদের বাড়িতে হামলা চালায়। ভাঙচুর করা হয় গাড়ি ও বাইক। এ ছাড়াও ভেঙেচুরে তছনছ করা হয় কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার সহ একাধিক সরঞ্জাম। চলে লুঠপাটও। লুঠ করা হয় গয়নাগাটিও। আক্রান্ত দুই ব্যবসায়ী অভিযোগ করেন, হামলাকারীদের কয়েকজন নাকি শাসকদলের সঙ্গে যুক্ত। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি হামলাকারীদের সঙ্গে দলের কেউ যুক্ত নয়।