কলকাতা: বিধানসভায় (West Bengal Vidhan Sabha) ঢোকার আগে নতজানু হয়ে প্রণাম করেছিলেন শুভেন্দু অধিকারী। আর এবার একেবারে সাষ্টাঙ্গ প্রণাম করএ তবেই বিধানসভায় (West Bengal Vidhan Sabha) ঢুকলেন হরিণঘাটার বিধায়ক অসীম সরকার। এবার নিয়ে হরিণঘাটা বিধানসভা কেন্দ্র থেকে ২ বার জিতেছেন তিনি। এর আগে ব্রিগেডের শপথ গ্রহণের মঞ্চ থেকে রাজ্যের মানুষের সামনে নতজানু হয়েছিলেন প্রধানমন্ত্রী। আর তারপর আজ বিধানসভার (West Bengal Vidhan Sabha) সামনে নতজানু হয়ে প্রণাম করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Continues below advertisement

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী শুভেন্দুর জন্য নিয়ে এলেন প্যাকেট প্যাকেট মিষ্টি, বিধানসভায় দাঁড়িয়ে হুমায়ুনের নিশানায় আগের 'দুর্নীতিগ্রস্ত সরকার'

শপথ নিতে যাওয়ার আগে এবিপি আনন্দের সামনে নিজের মনের কথাও প্রকাশ করেন অসীম সরকার। হরিণঘাটার ২ বারের বিধায়ক বলেন, "আজ হৃদয়ে যে কী শান্তি, সে শান্তি ভাষায় প্রকাশ করতে পারব না। কারণ, এতদিন মানুষ খুব ব্যথা নিয়ে ছিল।" এর পরই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দু কলি গেয়ে দেন গায়ক এবং স্বভাবকবি অসীম সরকার,"আজ দিদি হেরে গিয়েছে,বাংলায় পদ্ম ফুটেছে।পদ্ম গন্ধে সারা বাংলা,ভরে উঠেছে,দিদি হেরে গিয়েছে,বাংলায় শান্তি ফিরেছে।

Continues below advertisement

ভেবেছিল লোভ দেখালে, ভোটে হবে পার,     দিদির বিবির পরের টেক্কা মেরে     আমার মোদিজি দেখায় চমৎকার।     এবার শেষ হয়েছে লক্ষ্মীর ভান্ডার,     অন্নপূর্ণা দিয়েছে।     হেরে গিয়েছে,     সুজিতদা ধরা পড়েছে।     মুখোশ খুলে গিয়েছে,     সুজিতদা ধরা পড়েছে।"     

আরও পড়ুন: বিধানসভায় ঢোকার আগে নতজানু হয়ে প্রণাম, ভিতরে ঘণ্টা বাজিয়ে পুজোও করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বিধানসভায় (West Bengal Vidhan Sabha) আজ শুরু হল শপথ গ্রহণ অনুষ্ঠান । এই শপথ গ্রহণ অনুষ্ঠান চলবে আগামিকালও । আজ বিধায়ক হিসাবে প্রথম শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ।     

বিধানসভায় (West Bengal Vidhan Sabha) ঢুকে সবার আগে বি আর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন শুভেন্দু অধিকারী । তারপর তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয় । মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাতে লাল কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে বিধানসভায় (West Bengal Vidhan Sabha) । এরপর বিধানসভা (West Bengal Vidhan Sabha) -র সিঁড়িতে নতজানু হয়ে প্রণাম করেন তিনি ।