কলকাতা: বিধানসভায় সই জালিয়াতিকাণ্ডে হবে হাতের লেখা যাচাই। হাতের লেখার নমুনা দিতে ব্যাঙ্কশাল কোর্টে তৃণমূল বিধায়ক অরূপ রায়। অরূপ রায়-সহ ৩ তৃণমূল বিধায়কের হাতের লেখার নমুনা সংগ্রহের জন্য কোর্টে আবেদন জানিয়েছিল CID। বিধানসভায় তৃণমূল বিধায়কদের জমা দেওয়া চিঠিতে সই জালিয়াতির অভিযোগ। সই জালিয়াতিকাণ্ডে আগে একাধিক তৃণমূল বিধায়কের বাড়িতে গেছে CID.

Continues below advertisement

আরও পড়ুন, 'মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় যেতে চাইলে আমাকে বলুন..', বড় প্রস্তাব হুমায়ুনের

Continues below advertisement

তৃণমূলের পরিষদীয় দলের প্রস্তাবে সই মিলছে না কয়েকজন বিধায়কের

তৃণমূলের পরিষদীয় দলের প্রস্তাবে সই মিলছে না কয়েকজন বিধায়কের। এনিয়ে থানায় অভিযোগও দায়ের হয়েছে। বৃহস্পতিবার তদন্তে দুই তৃণমূল বিধায়ক নয়না বন্দ্য়োপাধ্য়ায় ও বাহারুল ইসলামের বাড়িতে পৌঁছে যান তদন্তকারীরা। এর মধ্য়ে বাহারুল ইসলাম দাবি করেছেন, যে সই তাঁকে দেখানো হয়েছে, তা তিনি করেননি। শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হবেন, এই মর্মে একটি প্রস্তাব নিয়েছিল তৃণমূল। দলের বিধায়কদের সই-সহ সেই প্রস্তাব জমা দেওয়া হয় বিধানসভায়। সূত্রের খবর, সেখানে কয়েকজন তৃণমূল বিধায়কের সই নিয়ে বিধানসভার অফিসারদের সন্দেহ হয়। এনিয়ে বিধানসভার সচিবের তরফে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানানো হয়। তদন্তে CID-র হ্য়ান্ডরাইটিং এক্সপার্টদের সাহায্য় নেয় পুলিশ। বৃহস্পতিবারই চৌরঙ্গির তৃণমূল বিধায়ক নয়না বন্দ্য়োপাধ্য়ায় এবং ক্য়ানিং পূর্বের তৃণমূল বিধায়ক বাহারুল ইসলামের বাড়িতে পৌঁছে যান তদন্তকারীরা। সই না মেলা নিয়ে নয়না বন্দ্য়োপাধ্য়ায় যুক্তি দিয়েছেন। 

"জায়গা ছিল না বলে আমি সই করতে পারিনি, ওঁরা বললেন..."

তৃণমূল বিধায়ক  নয়না বন্দ্য়োপাধ্য়ায় বলেন, ৬ তারিখে আমাদের একটা, বৈঠক ডাকা হয়েছিল দলীয়ভাবে। সবাই মিলে শোভনদেব চট্টোপাধ্য়ায়, শোভনদাকে আমরা বিরোধী দলনেতাকে আমরা সিলেক্ট করি। এবার ৪ তারিখ থেকে এতবার ব্লক লেটারে লিখে তারপর সই করতে গেছি, সইয়ের জায়গা ছিল না। বললাম শেষ হয়ে গেল, সইয়ের তো জায়গা নেই। তো বলল ঠিক আছে।  তো  CID এসেছেন আমি যখন বলছি যে, এটা আমারই লেখা, আমি উপস্থিত ছিলাম। জায়গা ছিল না বলে আমি সই করতে পারিনি। ওঁরা বললেন না আপনার প্য়ান কার্ড দিন। প্য়ানকার্ড সিজ হল। আবার সেটাকে জেরক্স হল। আবার আমাকে সই করালেন। তবে ক্য়ানিং পূর্বের তৃণমূল বিধায়ক বাহারুল ইসলামের চাঞ্চল্য়কর দাবি, তাঁকে যে সই দেখানো হয়েছে, তা তিনি করেননি।