সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : পশ্চিম এশিয়ায় যুদ্ধ, ফের বাড়ল অটো LPG-র দাম। লিটারে ১২ টাকা ২৮ পয়সা দাম বাড়ল অটো LPG-র। অটো ভাড়া বাড়ার আশঙ্কা, পাম্পে পাম্পে লাইন। গত ১ মাসে ধাপে ধাপে ২৫ টাকা দাম বেড়েছে অটো LPG-র। 

Continues below advertisement

ফের অটোর এলপিজির দাম বাড়ল। কাল পর্যন্ত অটোর এলপিজির দাম ছিল লিটার প্রতি ৭০ টাকা ৬৮ পয়সা। আজ থেকে সেই দাম বেড়ে হয়েছে ৮২ টাকা ৯৬ পয়সা, অর্থাৎ ১২ টাকা ২৮ পয়সা দাম বেড়েছে। যুদ্ধ পরিস্থিতির পর থেকে ধাপে ধাপে ২৫ টাকা বাড়ল লিটার প্রতি অটোর এলপিজির দাম। বার বার দাম বাড়তে থাকায় সমস্যায় পড়েছেন অটো চালকরা। এখনও অটোর এলপিজির জন্য ঘণ্টার পর ঘণ্টা পাম্পে লাইন দিতে হচ্ছে চালকদের। ভোর থেকে পাম্পে লাইন দেওয়ার ফলে বেশি যাত্রীও নিতে পারছেন না চালকরা। অটোর এলপিজির দাম বাড়লেও ভাড়া বাড়ার কোনও সম্ভাবনা নেই। এই পরিস্থিতিতে ক্ষোভ উগরে দিয়েছেন চালকরা। যেভাবে এলপিজি- র দাম বাড়ছে তাতে অটো ভাড়া না বাড়ানো ছাড়া উপায় নেই। যেহেতু ৫ জন যাত্রী নেওয়া যায় না, ৪ জন নিতে হয়, যাত্রীদের ক্ষেত্রে যেমন সীমাবদ্ধতা আছে, সেক্ষেত্রে ভাড়া বাড়ানো ছাড়া তো উপায় নেই। নাহলে অটো চালানো বন্ধ করে দিতে হবে বলে জানাচ্ছেন অনেক অটোচালক। সকালবেলায় অফিস টাইমে পাম্পের বাইরে লাইন দিতে হচ্ছে অটোচালকদের, কারণ গ্যাস নেই। অফিসটাইমে ভাল পরিমাণ যাত্রী ওঠে অটোয়। সেই সময় পাম্পে লাইন দিতে হওয়ার ফলে রোজগারে টান পড়ছে বলেও জানিয়েছেন অনেক অটোচালক। 

পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে এভাবে বারবার গ্যাসের (এলপিজি) দাম বৃদ্ধি পাওয়ায় ক্ষুব্ধ অটোচালকরা। একই সঙ্গে হতাশাতেও ভুগছেন অনেকে। এলপিজি- র দাম বৃদ্ধির জেরে অটো ভাড়া বাড়াতে হবে বলে জানিয়েছেন অটোচালকদের অনেকে। এদিকে অটো ভাড়া বাড়লে যাত্রীদের অসন্তোষের মুখেও পড়তে হতে পারে তাঁদের, সেকথাও বলছেন অটোচালকরা। অনেক অটোচালক আবার এও বলছেন যে, অটো ভাড়া বাড়লে যাত্রীরা বিক্লপ হিসেবে হয়তো বাসে যাতায়াত শুরু করবেন। এমনিতেই অটোয় গ্যাস ভরানোর জন্য দীর্ঘক্ষণ পাম্পের বাইরে লাইনে দাঁড়াতে হচ্ছে বলে জানিয়েছে অটোচালকরা। এর মধ্যে ফের দাম বেড়েছে এলপিজি- র। এই অবস্থায় ভাড়া না বাড়লে অটো চালানো বন্ধ করে দিতে হবে অন্তত একবেলা, এমন হতাশার কথাও শোনা গিয়েছে অটোচালকদের মুখে। সব মিলিয়ে অনিশ্চয়তায় ভুগছেন তাঁরা। অন্যদিকে, অটো ভাড়া বাড়তে পারে বলে আশঙ্কায় রয়েছেন যাত্রীরাও। 

Continues below advertisement