কলকাতা : দুর্গাপুজোয় বাঙালি কী খাবে? সেই নিয়ে মধ্য়প্রদেশের বাগেশ্বর বাবার এই নিদানে সমালোচনার ঝড় ওঠে। এবার সেই আবহেই স্কটল্য়ান্ডের গ্লাসগো থেকে মুখ খুলেছেন বাগেশ্বর বাবা।
বৃহস্পতিবার কালীঘাটে পুজো দিয়ে, সেখানে ভোগ খেয়ে, বাগেশ্বর বাবা-র আমিষ মন্তব্য নিয়ে মুখ খোলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'একজন বাবা তাঁর মত প্রকাশ করেছেন। যে গ্রহণ করার করবেন, যে করার নয়, করবেন না। গতকাল দুর্গাপুজোয় আমিষ খাবার নিয়ে বাগেশ্বর বাবার ফতোয়া প্রসঙ্গে এই কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
একইসঙ্গে বাগেশ্বর বাবার বিরুদ্ধে ভবনীপুর থানায় কংগ্রেস বিক্ষোভ দেখানোয়, গ্রেফতারির নির্দেশও দেন তিনি। বাংলা-বাঙালি এবং দুর্গাপুজোর অপমান বরদাস্ত করব না। পাল্টা বললেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়।
এদিকে, স্কটল্য়ান্ডের গ্লাসগো থেকে মধ্য়প্রদেশের বাগেশ্বর বাবা কার্যত তাঁর দুর্গাপুজোয় বাঙালির খাওয়া-দাওয়া নিয়ে মন্তব্যের ব্যাখ্যাই দিলেন । বললেন, 'আমি আপনার খাওয়া নিয়ে কেন বলব! আপনারা তো আমাদের নিজের। আমি কেন বলব? '
ঠিক কয়েকদিন আগে রাজ্যে এসে এই ধীরেন্দ্রনাথ শাস্ত্রীই কী মন্তব্য করেছিলেন? 'দুর্গা প্যান্ডেলের পিছনে অথবা মঞ্চের নীচে অনেকে আমিষ খাবার খায়। এদেরকে ধার্মিক বলা যায়? আমি চাই এদেরকে ধার্মিক নয়, ভণ্ড বলে ডাকা হোক।'
পশ্চিমবঙ্গের রাজনীতির আকচাআকচির মধ্য়ে, এক নতুন বিতর্ক উস্কে দিয়েছেন 'বাগেশ্বর বাবা', মানে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী। সম্প্রতি আমাদের রাজ্য়ে এসে তিনি বলেছেন, "দুর্গাপুজোর সময়ে আমিষ খান, তাঁরা ভণ্ড"। প্রত্য়াশিতভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, দুর্গাপুজোয় বাঙালি কী খাবে, তা ঠিক করে দেবেন মধ্য়প্রদেশের এক হিন্দিভাষী বাবা! আর এত বছর ধরে মন-প্রাণ দিয়ে দুর্গাপুজোয় মেতে ওঠা বাঙালি, আজ তাঁর ফতোয়া না মানলে ভণ্ড! এই আবহে রাজ্যে বিজেপির বেশিরভাগ হেভিওয়েট নেতাই বলেছেন, তাঁরা দুর্গাপুজোয় আমিষ খাওয়ার পক্ষেই। কিন্তু এই আবহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্তব্য বিতর্কে নতুন মাত্রা যোগ করল বইকি।
বৃহস্পতিবার কৌশিকী অমাবস্যা তিথিতে মুখ্যমন্ত্রী কালীঘাট মন্দিকে গিয়েছিলেন। সেখানে মুখ্যমন্ত্রী আমিষ ভোগই খান। কিন্তু সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, 'একজন বাবা তাঁর মত প্রকাশ করেছেন। যে গ্রহণ করার করবেন, যে করার নয়, করবেন না। '
