গৌতম মণ্ডল ও তুহিন অধিকারী,  বকখালি ও বাঁকুড়া: তারাপীঠ ও কলকাতার হোটেলে পরপর অগ্নিকান্ডে মৃত্যু মিছিল দেখেছে রাজ্য।রাজ্যজুড়ে একের পর এক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার পর পর্যটকদের নিরাপত্তা (Fire Safety) নিশ্চিত করতে তৎপর প্রশাসন। দীঘার পর এবার দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) জনপ্রিয় পর্যটনকেন্দ্র বকখালিতে একাধিক হোটেলে সারপ্রাইজ ভিজিট করল প্রশাসনের যৌথ দল।

Continues below advertisement

কাকদ্বীপ মহকুমা প্রশাসন, দমকল বিভাগ, নামখানা ব্লক প্রশাসন ও পুলিশের আধিকারিকরা হোটেলগুলিতে আচমকা পরিদর্শন করেন। ফায়ার সেফটি লাইসেন্স, অগ্নিনির্বাপণ যন্ত্রের কার্যকারিতা এবং রান্নাঘরের নিরাপত্তা খতিয়ে দেখা হয়। পরিদর্শনে কয়েকটি হোটেলে ফায়ার সেফটি বিধিতে গলদ ধরা পড়ায় অসন্তোষ প্রকাশ করেন আধিকারিকরা। হোটেল মালিক ও অ্যাসোসিয়েশনকে সতর্ক করে আগামী এক মাসের মধ্যে ফায়ার সেফটি লাইসেন্স নবীকরণ এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম না মানলে সংশ্লিষ্ট হোটেলের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।          

অগ্নিকাণ্ডের ঘটনাগুলি থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করতে কিন্তু রাজ্যেজুড়েই বিভিন্ন স্থানে পর্যবেক্ষণ চলছে। বকখালির পাশাপাশি রাজ্যের অন্যতম তীর্থস্থান জয়রামবাটিতেও একের পর এক হোটেলে হানা দিয়ে অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখল দমকল, পুলিশ, ব্লক প্রশাসন ও বিদ্যুৎ দফতর। 

Continues below advertisement

আরও পড়ুন:- CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার 

রাজ্যের ধর্মীয় পর্যটন মানচিত্রে অন্যতম বড় নাম বাঁকুড়ার (Bankura News) জয়রামবাটি। মা সারদার পবিত্র এই জন্মভূমিতে সারা বছর দেশ বিদেশ থেকে বহু পূণ্যার্থী ও ভক্ত আসা যাওয়া করেন। এই পর্যটনশিল্পকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই জয়রামবাটিতে গড়ে উঠেছে একের পর এক হোটেল ও লজ। কিন্তু অজ্ঞতার কারণেই হোক বা অবহেলার কারণে, অধিকাংশ হোটেল বা লজেই অগ্নি নির্বাপনের যথেষ্ট ব্যবস্থা নেই।

সম্প্রতি তারাপীঠ ও কলকাতায় হোটেলে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনার পর এবার সেই হোটেলগুলিতে যৌথভাবে হানা দিলেন দমকল, কোতুলপুর থানার পুলিশ, কোতুলপুর ব্লকের প্রশাসনিক আধিকারিক ও বিদ্যুৎ দফতরের আধিকারিকেরা। হোটেলগুলির সামগ্রিক পরিকাঠামো খতিয়ে দেখে আপদকালীন অগ্নি নির্বাপণের প্রয়োজনীয় ব্যবস্থা রাখার জন্য পরামর্শ দেন আধিকারিকেরা। এরপরেও অগ্নি নির্বাপণ ব্যবস্থায় গাফিলাতি থাকলে আগামীদিনে হোটেলগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন আধিকারিকেরা।