সাত সকালে বিধ্বংসী আগুন বালি হল্টে। ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বালি হল্ট বাস স্ট্যান্ডের নিচে বন্ধ দোকানে।
প্রথমে আগুন নজরে আসে বালি ট্রাফিকের। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বালি দমকল বিভাগকে। খবর পেয়েই দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগায়। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ওই এলাকায় প্রায় ১২ টি দোকান ছিল। দমকল বিভাগের তৎপরতায় বাকি দোকানগুলি আগুনের হাত থেকে রক্ষা পায়। তবে ৪ থেকে ৫টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
পাশেই ছিল বালি স্টেশনের রেলের লাইন। সেখানে একটি মালগাড়ি দাঁড়িয়েছিল। দমকলের তৎপরতায় সেটিও রক্ষা পায়। রেলের লাইনের ইলেকট্রিকে আগুন ছড়িয়ে পড়লে বড়সড় বিপদ ঘটতে পারত, ট্রেনও বন্ধ হয়ে যেতে পারত। রেল আধিকারিকরা জানায় সামনেই ছিল সিগন্যাল বক্স উড়ে গেলে ট্রেন চলাচলে ব্যাহত হত। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।
