শেখ হাসিনার ফেরার জল্পনার মধ্যে আওয়ামি লিগ পথে নামতেই নতুন করে জ্বলছে পদ্মাপার!! বাড়িঘর ভাংচুর, থানায় আগুন। রণক্ষেত্র ঢাকা, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ থেকে ভান্ডারিয়া। এবার তো হাসিনা সরাসরি জানিয়ে দিলেন তিনি ডিসেম্বরের মাঝামাঝি ফিরতে পারেন বাংলাদেশে। এই আবহে আরও উত্তাপ বাড়ল বাংলাদেশে। একেবারে রাখঢাক ছেড়ে বেরিয়ে এল ভারত বিদ্বেষ।  খুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পড়ল কালিঝুলি আর বাংলাদেশের নেতা একেবারে প্রকাশ্যে ছড়ালেন ভারতের বিরুদ্ধে ঘৃণা। সরাসরি হুঙ্কার ছাড়লেন তিনি। 

Continues below advertisement

বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি (NCP)-র আহ্বায়ক নাহিদ ইসলাম ভারতের বিরুদ্ধে একেবারে বিদ্বেষের আগুন ঝরিয়েছেন। সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, ভারত একজন 'খুনিকে' আশ্রয় দিচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে কর্মকাণ্ড চালানোর জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে। নাহিদের দাবি, বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ভারত। ভারত নাকি রীতিমতো আধিপত্য ছড়াতে চাইছে বাংলাদেশের অন্তর্বর্তী পরিস্থিতিতে। এমন অভিযোগ করে ভারত-বিরোধী নেতা নাহিদ কার্যত এদেশের বিরুদ্ধে জনৈতিক ঐক্য গড়ে তোলার ডাক দিয়েছেন ।তাঁর বক্তব্য, দুই দেশের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশ সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।    

২০২৪ সালের অগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ থেকে বেরিয়ে  ভারতে আশ্রয় নেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা। ডিসেম্বরে  দেশে ফেরার কথাও জানিয়েছেন তিনি। এই ঘোষণার পর থেকেই বাংলাদেশে পরিস্থিতি নতুন করে অগ্নিগর্ভ হয়ে ওঠে। ঢাকার বিভিন্ন জায়গায় পরপর বিস্ফোরণ ঘটে।  একের পর এক হিন্দু ও আওয়ামী লিগ সমর্থকদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় গ্রামীণ ব্যাঙ্কের একাধিক শাখাতেও আগুন লাগানো হয়। পাল্টা ‘লকডাউন’ কর্মসূচির ডাক দেয়আওয়ামি লিগ। 

Continues below advertisement