কলকাতা: ফের একটি বিতর্কিত পোস্ট। ফের শোরগোল রাজনৈতিক মহলে। ফের বিতর্কের কেন্দ্রে বাঁকুড়ার ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার করা একটি পোস্ট নিয়ে শোরগোল পড়েছে রাজ্য-রাজনীতিতে।                                               

Continues below advertisement

এবারের পোস্টে দলের নেতাদের বিরুদ্ধেই এবার সরব বিজেপি বিধায়ক। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ''ক্ষমতায় আসতেই কিছু নেতাদের বৈভব বেড়েছে''। বিস্ফোরক পোস্ট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে পদ্ম শিবিরের অন্দরে তথা গোটা জেলার রাজনীতিতে। আমি বহুদিন ধরেই দল টা করে আসছি তো তাই কিছু জিনিস চোখে দেখলে না বলে থাকতে পারি না। কারোর মন রেখে চলি না ,যেটা মনে হয় খারাপ সেটার প্রতিবাদ করি তার জন্য আমার প্রচুর শত্রু। তাতে আমার কিছু যায় আসে না । সারাজীবনটাই আমার সংগ্রামের । কিছু মানুষ আছে যার কাছে যেমন তার কাছে তেমন ওমনটা হতে পারিনি আর হতে চাই ও না।'                                                                  

বিজেপি বিধায়ক এও লিখেছেন, ''সবাই নিজেদের প্রচার করতে ব্যস্ত, দলকে নিয়ে কেউ ভাবেই না। নিজেদের রিল ও ফলোয়ার বাড়াতে ব্যস্ত দলেরই নেতারা। দল যমের ঘরে যাক, কেউ ভাবছে না। দল শৃঙ্খলা পরায়ণ, দলের মধ্যে আলোচনা করলে ভাল হত।'                                                     

Continues below advertisement

এর আগেও দলের নিয়ম, কাজ নিয়ে একাধিকবার সরব হতে দেখা যায় ওন্দার এই বিজেপি বিধায়ককে। এর আগে জুন মাসে দলের বিরুদ্ধে সুর চড়িয়ে একটি বিস্ফোরক পোস্ট করেছিলেন। সেই সময় অমরনাথ শাখা লিখেছিলেন, 'বহুকষ্ট করে নিজের জীবনটাকে পার্টির পদতলে সঁপে দিয়েছি, আজকে আমার ওপর যে এই ষড়যন্ত্র অথচ দল কোনও ব্যবস্থা নিল না। এটাই বোধহয় প্রাপ্য ছিল আমার। আমি তো আর দলকে নিয়ে ব্যবসা করি না, দলকে ব্ল্যাকমেল করি না। যারা দলকে ব্ল্যাকমেল করে ব্যবসা করে এখন তাদেরই দপদপা। ভাবনা চিন্তা করছি রাজনীতি থেকে সরে আসার। ভালো তৃণমূলরাই দল চালাক।' 

ওই ভাইরাল পোস্ট নিয়ে অনেক জলঘোলাও হয়েছিল।