পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বজ্রপাতে মৃত্যু হল এক ব্যক্তির। বাঁকুড়া জেলার ইন্দপুর ব্লকের কেঞ্জাশোল গ্রামে বজ্রপাতে প্রাণ হারান ৫৫ বছর বয়সী আব্দুল বাউরী । মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে অল্প দূরে মাঠে গবাদি পশু চরাতে গিয়েছিলেন তিনি। গবাদি পশু নিয়ে বাড়ি ফেরার পথে আচমকাই বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।ঘটনার পর স্থানীয় গ্রামবাসীরা দ্রুত তাঁকে উদ্ধার করে ইন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন, থানায় হুমায়ুন কবীর, বাড়িতে পুলিশ, দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, বড় কোনও পদক্ষেপ ? " আমার সঙ্গে যে ধরণের..."

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। যদিও এই প্রথমবার নয়, আগেও বহুবার বাজ পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে। হাওয়া অফিস মূলত, বারংবারই সতর্কতা করে থাকে যে, বজ্রবিদ্যুৎ হওয়ার সময় খোলা মাঠে বা গাছের তলা, কিংবা জলাশয়ের সংস্পশে না আসতে। ওই সময় যাতে নিরাপদ স্থানে  থাকে সবাই , সবসময়ই অনুরোধ জানানো হয়। যদিও সেই সব সতর্কতা দেওয়া সত্বেও আবারও ঘটে গেল মর্মান্তিক ঘটনা বাঁকুড়ায়। 

 দক্ষিণ বাংলাদেশের ঘূর্ণাবর্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। উত্তর-পশ্চিম বিহার থেকে মনিপুর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। মৌসুমী অক্ষরেখা সক্রিয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। রাজস্থানের শ্রী গঙ্গানগর থেকে মৌসুমী অক্ষরেখা বিহারের মুজাফফরপুর এবং বাংলার বালুরঘাটের উপর দিয়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্য মনিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে।দক্ষিণবঙ্গে  মূলত মেঘলা আকাশ এবং ভারী বৃষ্টির হলুদ সতর্কতা পাঁচ জেলায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলাতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। বাকি সব জেলাতেই আংশিক মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। বুধবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব-পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে।বৃহস্পতিবার রথের দিন বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতাও বাড়বে দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা সাত জেলায়। হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর জেলাতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি। কলকাতাতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি।