কলকাতা: বরানগরের খুনের ঘটনায় যুক্ত পরিচিত মানুষই? ইতিমধ্যেই দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে ধরমবীর নামে এক ব্যক্তিকে। পুলিশ জানাচ্ছে, এই ব্যক্তির সঙ্গে নাকি আগেই যোগাযোগ ছিল এই তরুণীর। নিহত তরুণী অঞ্জলি সাউ আর ধরমবীর একসঙ্গে পাবজি গেম খেলত। পুলিশ আরও জানাচ্ছে, মাঝখানে ধরমবীর অন্য এক তরুণীর সঙ্গে গ্রুপ করে পাবজি খেলা শুরু করে। তা নিয়েই ধরমবীরের সঙ্গে অঞ্জলি সাউয়ের বচসা শুরু হয়। রাগ থেকেই ওই তরুণীকে খুনের পরিকল্পনা করে এই ধরমবীর। তবে অভিযুক্তকে জেরা করে এই ঘটনা সম্পর্কে আরও তথ্য বের করার চেষ্টা করা হচ্ছে। তরুণী মারা যাওয়ার পরেও কীভাবে তাঁর নম্বর থেকে মেসেজ এবং কল আসছিল, সেই বিষয়টা নিয়ে এখনও ধোঁয়াশা। গোটা বিষয়টাই তদন্ত করে দেখছে পুলিশ।

Continues below advertisement

মৃত্যুর পরে তরুণীর নম্বর থেকে আসছে ফোন, মেসেজ

প্রথমে মৃতের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে মেসেজ! এবার, মৃত তরুণীর হোয়াটসঅ্যাপ নম্বর থেকে এল কল! মঙ্গলবার রাতে বরানগরে বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অঞ্জলি সাউয়ের অর্ধনগ্ন দেহ। তার এই মৃত্য়ু ঘিরে বাড়ছে রহস্য়। এই ঘটনায় দিল্লির আনন্দবিহার স্টেশন থেকে ধরমবীর নামে একজনকে গ্রেফতার করেছে বরানগর থানার পুলিশ। এর মধ্য়ে মৃতার নম্বর থেকে আসা মেসেজ ঘিরে তৈরি হয় রহস্য়। মঙ্গলবার দুপুরে নাকি বাবাকে হোয়াটসঅ্য়াপে মেসেজ করেছিল মেয়ে! মৃতার বাবা বলছেন, 'মঙ্গলবার লিখছে ৩টে ৪৫-এ, পাপা।  ৩টে ৪৬-এ লিখেছে, হামকো লে যাও, হাম ফাস গেয়ে হ্য়া বারিশ মে।' সেই রাতেই উদ্ধার হয় ২৬ বছরের অঞ্জলি সাউয়ের দেহ। 

Continues below advertisement

পাবজি খেলা নিয়ে বচসা, সেই থেকে খুনের পরিকল্পনা!

ওই তরুণীর সেরকম বন্ধু কেউ ছিল না। কিন্তু মোবাইল ফোনে বিভিন্ন গেম, অনলাইন গেমস, খেলতেন। এই ক্ষেত্রে কি কোনও গ্রুপ তৈরি হয়েছিল? সেই গ্রুপ থেকেই কি কারও সঙ্গে পরিচয় হয়েছিল? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, খুনের আগে বেধড়ক মারধর করা হয় তরুণীকে। মাথার পিছনের আঘাত দেখে প্রাথমিক অনুমান, দেওয়াল জাতীয় কোথাও ধাক্কা লাগে। পিঠের আঘাত থেকে অনুমান, পিছন থেকেও আঘাত করা হয়েছিল। ধস্তাধস্তির কারণেই শরীরে একাধিক আঘাত রয়েছে বলে অনুমান। মুখের মধ্য়েও আঘাত রয়েছে। মৃত্য়ু নিশ্চিত করার জন্য়ই তাঁকে শ্বাসরোধ করা হয়। তবে অভিযুক্ত কী তরুণীর সঙ্গেই ফ্ল্যাটে এসেছিল? কেন হঠাৎ এই পরিস্থিতি তৈরি হল সেই বিষয়টা জেরা করে দেখবে পুলিশ।

আরও পড়ুন: Buxa Tiger Reserve: অন্তঃসত্ত্বা ছিল বক্সার বাঘিনী, অতিরিক্ত ঘুমপাড়ানি গুলি ব্যবহারের ফলেই নষ্ট হয়েছে ভ্রুণ? অভিযোগ ঘিরে রহস্য