West Bengal Live Blog: তৃণমূল কাউন্সিলরের মারে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত ব্যারাকপুর
West Bengal Live Update: ৮৫০৫ জনের তালিকা রাজ্যের, কাল বিকেল পাঁচটার মধ্যে যেন কাজে যোগ দিতে পারে সুনিশ্চিত করুক রাজ্য, নির্দেশ সুপ্রিম কোর্টের
ABP AnandaLast Updated: 09 Feb 2026 11:05 PM

প্রেক্ষাপট
কলকাতা: মাইক্রো অবজার্ভাররা কোনও সিদ্ধান্ত নিতে পারবে না। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন না। ERO-রা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন। স্ক্রটিনির সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানো হল। সিজেআই: ইসিআই স্পষ্ট করেছে যে...More
কলকাতা: মাইক্রো অবজার্ভাররা কোনও সিদ্ধান্ত নিতে পারবে না। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন না। ERO-রা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন। স্ক্রটিনির সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানো হল। সিজেআই: ইসিআই স্পষ্ট করেছে যে মাইক্রো-অবজারভাররা সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ নন এবং তারা কেবল ইআরও-কে সহায়তা করবেন। মিস্টার গিরি এবং এসজি মেহতা ইসিআই-এর দাখিল করা পাল্টা হলফনামার দিকে ইঙ্গিত করেছেন, যেখানে অভিযোগ করা হয়েছে যে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের অভিযোগ করা সত্ত্বেও, আপত্তি ফর্ম পুড়িয়ে ফেলা ব্যক্তিদের বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের করা হয়নি। সিনিয়র অ্যাডভোকেট গুরুস্বামী তীব্র আপত্তি জানিয়েছেন... আমরা ডিজিপিকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছি যাতে তিনি ইসিআই-এর পাল্টা হলফনামার জবাবে তার ব্যক্তিগত হলফনামা দাখিল করে ব্যাখ্যা দেন। আমরা মনে করি, ডিজিপির পক্ষে এই বিষয়ে ব্যাখ্যা দেওয়াটা উপযুক্ত হবে।রাজ্যকে নিশ্চিত করতে হবে যাতে আগামীকাল ৮৫০৫ জন কাল কাজে যোগ দিতে পারে, এদের মধ্যে কমিশন চাইলে নাম পরিবর্তন করতে পারবে। বাকি যোগ্য অফিসার, মাইক্রো অবজার্ভাররা যাতে সাহায্য করছিলেন, তারা সাহায্য করতে পারবেন। কাল বিকেল ৫টার মধ্যে কমিশনের যোগ দিতে পারবে। স্ক্রুটিনির সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানো হল সুপ্রিম কোর্টের নির্দেশে। আইনশৃঙ্খলা জনিত কিছু অভিযোগ আছে। রাজ্যের ডিজিপিকে শোকজ করা হল - হলফনামা দিতে হবে। ভোটার লিস্টে নাম তোলা নিয়ে হয়রানির শেষ নেই। CEO দফতরে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে খিদিরপুরের বাসিন্দা আনন্দ মাওয়ানডিয়া। স্ত্রীর পড়াশোনা তেমন নয়। তার বাবা মা র 2002 তে নাম আছে কিন্তু স্ত্রীর নেই।তবে 1995 সালে আছে।স্ত্রীর নামে আধার কার্ড,প্যান কার্ড, মেয়ের পাসপোর্টে নাম থাকলেও তার নামে অন্য কোনও ডকুমেন্ট নেই।প্রশ্ন আনন্দের নির্বাচন কমিশন আমার স্ত্রী কে আমার স্ত্রী বলে মানছে না। এমন পরিস্থিতির মধ্যে পড়ে উদ্বেগের ছাপ তার চোখে মুখে।বীরভূমে দলের অনুষ্ঠানে গিয়ে হার-জিতের প্রসঙ্গে সরব হলেন বোলপুরের তৃণমূল বিধায়ক ও রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিন্হা। নিজের ওয়ার্ডে তৃণমূলের হার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। হার নিয়ে যে দলের অন্দরেই কটাক্ষের শিকার হতে হয় সেই কথাও জানান। হার নিশ্চিত জেনে এই মন্তব্য বলে কটাক্ষ করেছে বিজেপি। জলপাইগুড়ির ডাবগ্রামে প্রশিক্ষণে আসা সিভিক ভলান্টিয়ারের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। প্রচণ্ড মানসিক চাপে সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করলেন তাঁরই সহকর্মীরা। আরও একাধিক বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন তাঁরা।
TMC News: সোমবার ব্যারাকপুর মহকুমা আদালতে নিজেই নিজের হয়ে সওয়াল করেন পেশায় আইনজীবী অভিযুক্ত কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য
সোমবার ব্যারাকপুর মহকুমা আদালতে নিজেই নিজের হয়ে সওয়াল করেন পেশায় আইনজীবী অভিযুক্ত কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তিনি বলেন, মৃত বৃদ্ধ
তুলসী অধিকারী আমার কলার ধরেছেন। তর্কাতর্কি-ধাক্কাধাক্কি হয়েছে। এটা কোনও খুনের মামলা নয়। সাসপেন্ডেড তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে খুন, জোর করে আটকে রাখা, মারধর, ভয় দেখানোর অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। ধৃতের ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।