আবির দত্ত, হিন্দোল দে ও আশাবুল হোসেন, কলকাতা: বারুইপুরে ভয়াবহ নৃশংসতার শিকার হয়েছে এক নাবালিকা। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। পথে নেমেছে বিরোধীরা। সোমবার বিকেলে নিজের বাড়ি থেকে মোমবাতি মিছিল করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সোমবার বারুইপুরে নিহত নাবালিকার বাড়ির উদ্দেশে রওনা দেন কালীঘাট তৃণমূলের প্রতিনিধিরা। আজ বারুইপুর থানার বাইরে বিক্ষোভ দেখায় সিপিএমের যুব সংগঠন। আজ মঙ্গলবার, বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা।

Continues below advertisement

আরও পড়ুন, নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগের মাঝে এবার বারুইপুরে নাবালককে নৃশংস 'খুন', প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর

Continues below advertisement

পশ্চিমবঙ্গের বুকে ভয়ঙ্কর ঘটনা, 'বারুইপুরে শেষ ছোট্ট মেয়ে। যৌন নির্যাতনের পর খুন। এই নিয়ে শুরু হয়েছে রাজনীতি। সোমবার বিকেলে নিজের বাড়ি থেকে মোমবাতি মিছিল করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। স্লোগান ওঠে জাস্টিস ফর বারুইপুর। তার আগে রবিবার রাতে মমতা বন্দ্যোপাধ্য়ায় অভিযোগ করেন, তিনি বারুইপুর যেতে চান, এই আভাস পেতেই কার্যত গৃহবন্দি করা হয়েছে তাঁকে।তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি ভেবেছিলাম, আমি তাদের (নিহতের) পরিবারে একাই যাব এবং গিয়ে তাদের শোকসন্তপ্ত পরিবারের সাথে একটু দেখা করব, তাদের কথা শুনে আসব। পুরোপুরি প্রায় এক হাজার পুলিশ, CRPF থেকে শুরু করে আরও সমস্ত পুলিশ সবাই মিলে সেখানে জমায়েত হয়েছে। কী না তো আমাদের নজরবন্দি করা রাখা হয়েছে, আমি শুনছি।'

পঞ্চায়েত মন্ত্রী ও বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ বলেন, 'আমাদের চিন্তা হচ্ছে যেভাবে তৃণমূল নেতারা ডিম খাচ্ছেন, কেউ ওঁকে না ডিম খাওয়ায়, অসম্মান না হয়। সেই জন্য পুলিশ গার্ড দিয়ে রেখেছে ওঁকে।সোমবার বারুইপুরে নিহত নাবালিকার বাড়ির উদ্দেশে রওনা হন কালীঘাট তৃণমূলের প্রতিনিধি দল। বারুইপুর পশ্চিম তৃণমূল বিধায়ক বিমান বন্দ্যোপাধ্য়ায় বলেন, প্রত্যেকটা রাস্তাতে, প্রত্যেকটা পয়েন্টে আমাদের আটকানো হয়েছিল এবং ওরা খুঁজে খুঁজে দেখছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় আছে কিনা গাড়িতে।  রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক  লকেট চট্টোপাধ্যায় বলেন,'অভয়া'র সময় তারা (তৃণমূলের নেতা-নেত্রী) কোথায় ছিল? আজ এত তাদের মন উথাল পাথাল হচ্ছে, সঙ্গে সঙ্গে ভিডিও বার্তায় কথা বলছে। হঠাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হঠাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা তড়িঘড়ি করে কথা বলছে। গিয়ে তো নাটকই করবে। নৃশংস ঘটনার প্রতিবাদে সোমবার বারুইপুর থানার বাইরে বিক্ষোভ দেখায় সিপিএমের যুব সংগঠন। সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য  সুজন চক্রবর্তী বলেন, মানুষ বারুইপুরের এই ঘটনার বিরুদ্ধে, গোটা রাজ্যের মানুষ বিচার চায়। জাস্টিস ফর বারুইপুর। এর শেষ আমরা দেখে ছাড়ব। মঙ্গলবার, বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা।