কলকাতা: ভোটের আগে, যুব সাথীর মতো প্রকল্প ঘোষণা করেছে রাজ্য সরকার। যেখানে, ১ এপ্রিল থেকে, বেকার যুবক-যুবতীদের অ্যাকাউন্টে ঢুকবে দেড় হাজার টাকা। কিন্তু আবেদন জমা দেওয়ার পর তার বর্তমান স্থিতি কী, বা কবে থেকে সুবিধা পাওয়া যাবে—এই নিয়ে আবেদনকারীদের মনে হাজারও প্রশ্ন রয়েছে। যুবসাথী প্রকল্পে রাজ্যে এখনও পর্যন্ত প্রায় ৮৪ লক্ষ আবেদন জমা পড়েছে। এর মধ্যে ব্লক স্তরে আয়োজিত অফলাইন শিবিরে প্রায় ৬৫ লক্ষ এবং অনলাইন পোর্টালে প্রায় ১৯ লক্ষ যুবক-যুবতী নাম নথিভুক্ত করেছেন।                                                

Continues below advertisement

আবেদন জমা দেওয়ার পর তার বর্তমান অবস্থা কী, তা জানা অত্যন্ত জরুরি।                                               

১. অনলাইন আবেদনকারী: যাঁরা অনলাইনে ফর্ম পূরণ করেছেন, তাঁরা ‘বাংলা যুবসাথী’ পোর্টালে গিয়ে লগ-ইন করে স্ট্যাটাস দেখতে পারেন। সেখানে ফোন নম্বর এবং ওটিপি (OTP) দিলেই দুয়ারে সরকারের ২৫ সংখ্যার রেজিস্ট্রেশন নম্বরটি দেখা যাচ্ছে।

Continues below advertisement

২. অফলাইন আবেদনকারী: অফলাইনে আবেদনকারীদের জন্য স্ট্যাটাস দেখার প্রক্রিয়াটি এখনও পুরোপুরি মসৃণ নয়। অনেকে ওটিপি দেওয়ার পর পুনরায় ফর্ম ফিলাপের নির্দেশ পাচ্ছেন, যা আদতে একটি বিভ্রান্তি হতে পারে।

৩. সমাধান: যদি আপনার ফর্মে কোনো ভুল থেকে থাকে এবং অনলাইনে স্ট্যাটাস চেক করার পর ‘অবজেকশন’ বা ‘ডিসপুট’ দেখায়, তবে চিন্তিত হবেন না। ভবিষ্যতে ব্লক অফিসে গিয়ে বা অনলাইন এডিট অপশন চালু হলে তা সংশোধন করা সম্ভব হবে।                        

সুতরাং, ছোটখাটো ভুলের জন্য এখনই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। সরকারি নির্দেশিকার দিকে নজর রাখুন এবং প্রয়োজনে স্থানীয় বিডিও বা এসডিও অফিসে যোগাযোগ করুন।

বিধানসভায় পেশ করা বাজেটে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই প্রকল্পের ঘোষণা করেছিলেন। ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীদের মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে এই স্কিমে। ঘোষণা অনুযায়ী ১ এপ্রিল থেকে সুবিধাভোগীদের অ্যাকাাউন্টে টাকা ঢোকার কথা।