কলকাতা : বেআইনি নির্মাণ ভাঙতে ফের অভিযান পুরসভার। কসবা, বেলেঘাটা ও তিলজলায় পুরসভার অভিযান। রয়েছে প্রচুর সংখ্যক পুলিশ। বোসপুকুর এবং বি বি চ্যাটার্জি স্ট্রিটেও চলছে বেআইনি বাড়ি ভাঙার কাজ। আনা হয়েছে বুলডোজার। 

Continues below advertisement

তিলজলায় জি জে খান রোড চলল বুলডোজার। জি জে খান রোডের ৭ তলার বেআইনি বিল্ডিংয়ে চলল বুলডোজার। বেআইনি বিল্ডিংয়ের উল্টোদিকে তৃণমূলের দলীয় কার্যালয়। বেআইনি বিল্ডিং ভাঙতে আনা হয়েছে ৩ টি বুলডোজার। ২৩ তারিখ বেআইনি বিল্ডিং ভাঙতে নোটিস দেয় পুরসভা। বেআইনি বিল্ডিং ভাঙতে ঘটনাস্থলে পুরসভার আধিকারিক, পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। 

তোলাবাজির অভিযোগ, গ্রেফতার জ্যাংড়া হাতিয়াড়া ২ নম্বর পঞ্চায়েতের প্রধান রীতা গায়েন 

Continues below advertisement

কসবার বেআইনি নির্মাণ ভাঙতে ফের অভিযান কলকাতা পুরসভার। বেআইনি বিল্ডিং ভাঙতে আনা হল বুলডোজার। ঘটনাস্থলে পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের শনিবার শুনানিতে ডাকা হলে কেউ হাজিরা দেননি, খবর সূত্রের। কসবার এই বাড়ি নির্মাণে সোনা পাপ্পুর হাত রয়েছে, খবর সূত্রের। বেআইনি বিল্ডিং ভাঙতে ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। 

বেলেঘাটায় প্রোমোটার রাজু নস্করের বেআইনি বাড়িতে চলল বুলডোজার। ২টি বাড়ি ভাঙার কাজ শুরু করেছেন পুরসভার কর্মীরা। ইস্ট কুলিয়া রোড ও বারোয়ারিতলায় ২ টি বাড়ি ভাঙা হচ্ছে। দুটি বাড়িই কলকাতা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডে। 

যে বেআইনি নির্মাণগুলি ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে, সেগুলিতে আগেই নোটিস পাঠিয়েছিল পুরসভা। কোথাও সরু ঘিঞ্জি এলাকায় নির্মাণ হয়েছে বহুতল। কোথাও আইন না মেনে নির্মাণ হয়েছে বিল্ডিং। আর এইসব অভিযোগেই এবার কলকাতার একাধিক জায়গায় পুরসভা বুলডোজার অভিযান শুরু করেছে। বেআইনি নির্মাণ ভাঙতে ফের অভিযান কলকাতা পুরসভার। রবিবার কসবা, বেলেঘাটা ও তিলজলা এই তিন জায়গায় বুলডোজার নিয়ে অভিযান চালায় কলকাতা পুরসভার কর্মীরা। কসবার বি বি চ্য়াটার্জি স্ট্রিটে একটি বেআইনি নির্মাণের অভিযোগ সামনে আসে। পুরসভা সূত্রে খবর, শনিবার যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের শুনানিতে ডাকা হয়। কিন্তু পুরসভা সূত্রে খবর, শুনানিতে হাজির হয়নি অভিযুক্তরা। স্থানীয়সূত্রে খবর, কসবার এই বাড়ি নির্মাণে সোনা পাপ্পুর হাত রয়েছে। এদিন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে অভিযান চালায় কলকাতা পুরসভার কর্মীরা। 

অন্যদিকে, বেলেঘাটাতেও অভিযান চালিয়ে দুটি বাড়ি ভাঙার কাজ শুরু করেছে কলকাতা পুরসভার কর্মীরা। একটি ইস্ট কুলিয়া রোডে রাজু নস্করের বেআইনি বাড়ি অন্যটি বারোয়ারিতলায়। দুটি বাড়িই কলকাতা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডে।বাড়ি ভাঙতে আনা হয় বুলডোজার। কিন্তু সংকীর্ণ গলি হওয়ায় বুলডোজার ঢুকতে বাধা পায়। 

অন্যদিকে, তিলজলায় জি জে খান রোডেও একটি ৭ তলা বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করেছে কলকাতা পুরসভার কর্মীরা। আনা হয়েছে বুলডোজার। রয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।