কলকাতা : বাজেটে একাধিক ঘোষণা হলেও দাবি মেটেনি, ক্ষুব্ধ আশা কর্মীরা। একাধিক দাবিতে ফের স্বাস্থ্যভবনে আশা কর্মীদের স্মারকলিপি। আজ স্বাস্থ্য সচিবকে স্মারকলিপির কর্মসূচি আশা কর্মীদের সংগঠনের। সব জেলা থেকেও আশা কর্মীরা স্বাস্থ্যভবনে আসবেন, দাবি সংগঠনের। মূলত রাজ্য বাজেটে আশা কর্মীদের ১০০০ টাকা ভাতা বৃদ্ধি করা হয়েছে। ১৮০ দিন মাতৃত্বকালীন ছুটি, কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে ৫ লক্ষ টাকা। বাজেটে ঘোষণা হলেও এখনও অনেক দাবি মেটেনি। বহু কর্মী এখনও বকেয়া পাননি, অভিযোগ আশা কর্মীদের। কর্মবিরতির জন্য নির্যাতন করা হচ্ছে, অভিযোগ আশা কর্মী সংগঠনের। একাধিক অভিযোগ ও দাবিদাওয়া নিয়ে স্মারকলিপি আশা কর্মীদের। 

Continues below advertisement

আরও পড়ুন, লোকসভায় দাঁড়িয়ে নাম না করে মমতাকে আক্রমণ প্রধানমন্ত্রীর, " অনুপ্রবেশকারীদের হয়ে ওকালতি করছেন.." !

Continues below advertisement

বিধানসভা ভোটের আগে, আশাকর্মীদের সাম্মানিক ভাতা ১ হাজার টাকা বাড়ানো হয়েছে। কিন্তু, তাঁদের দাবি ছিল, ন্য়ূনতম ১৫ হাজার টাকা মাসিক বেতন। নিজেদের দাবিতে অনড় আশা কর্মীরা, শুক্রবার ফের স্বাস্থ্য় ভবন অভিযান করলেন। মূলত,  ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে সপ্তাহ দুয়েক আগেই পথে নেমেছিলেন আশাকর্মীরা। তাদের বিক্ষোভে উত্তাল হয় কলকাতা থেকে জেলা। এই আবহেই বিধানসভা ভোটের আগে ভোট অন অ্যাকাউন্টে আশাকর্মীদের সাম্মানিক ভাতা ১ হাজার টাকা বাড়িয়েছে রাজ্য সরকার।  বর্তমানে তাঁরা পান ৫ হাজার ২৫০ টাকা। এপ্রিল মাস থেকে তা বেড়ে হবে ৬ হাজার ২৫০ টাকা।এছাড়াও আশা কর্মীদের দাবি মতো, কর্মরত অবস্থায় মৃত্যু হলে আশাকর্মীর পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য় সরকার। পাশাপাশি ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন।  মূলত মুখ্যমন্ত্রী বলেছেন, "আশার মেয়েরা যাঁরা কাজ করে এবং ICDS, আমি মনে করি যে ওদের মাতৃকালীন ছুটিটা পাওয়া উচিত। যদিও এটা একটা প্রকল্প, এটা সরাসরি সরকারি চাকরি নয়। " এক আশা কর্মী  বলেন, "আমাদের দাবির প্রতি অবিচার করা হল। যে কর্মীরা মারা যাচ্ছে, তার পরিবারকে ৫ লক্ষ টাকা দেওয়া, এটা একটা মানবিক প্রয়োজন সরকারের অনেক আগেই করা উচিত ছিল। অনেক আগে করেনি। দুঃখজনক এটা আমাদের দাবি করতে হল, সরকার নিজে থেকে ভাবতে পারল না।" ন্য়ূনতম ১৫ হাজার টাকা মাসিক বেতন বৃদ্ধি সহ, মোট ১১ দফা দাবিতে, শুক্রবার স্বাস্থ্য়ভবন অভিযানের ডাক দেন আশা কর্মীদের একাংশ।