কলকাতা: অন্তর্বর্তী বাজেটে বড় ঘোষণা রাজ্য সরকারের , তুলোধনা শুভেন্দুর। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে কল্পতরু পশ্চিমবঙ্গ সরকার। এবার মাসে ১৫০০ টাকা করে বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত। পুরোটাই দিশাহীন। কফিনের শেষ পেরেক পুঁতলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

Continues below advertisement

আরও পড়ুন, মাসে ১৫০০ টাকা করে, এবার বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের ! কারা এই টাকা পাবেন ? রইল বিস্তারিত

এদিন শুভেন্দু বলেন, আমরা চাকরি দিতে পারব না। চাকরি ভাই-বোনেরা চাইতে এসো না। আজকে এই বাজেটের ভোট অন অ্যাকাউন্টে, বেকার যুবক-যুবতীদের কফিনে শেষ পেরেক পুঁতলেন চন্দ্রিমা ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। মূলত, DA মামলায় বড় জয় পান আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মচারীরা। ২০০৮ থেকে ২০১৯ পর্যন্ত বকেয়া DA-র ২৫% অবিলম্বে দিতে হবে বলে নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। আর এদিনই, অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার-সহ একাধিক সামাজিক প্রকল্পের অনুদান বাড়ানোর ঘোষণা করে রাজ্য সরকার। 

Continues below advertisement

লক্ষ্মীবারে রাজ্যবাসীর লক্ষ্মীলাভ!বৃহস্পতিবার যখন রাজ্য় সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের লক্ষ্মীলাভের দরজা খুলে দিল সুপ্রিম কোর্ট।সেদিনই অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার-সহ একাধিক সামাজিক প্রকল্পের অনুদান বাড়ানোর ঘোষণা করল মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সরকার। মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা কিন্তু এটা নয় যে ভোটের বছর আসছে বলে আমরা কিছু বললাম সেটা করলাম না, তা নয়। আজকেও যে বলা হল লক্ষ্মীর ভাণ্ডার, ফেব্রুয়ারি মাস থেকেই তাঁরা পাবেন। ৫০০ টাকা করে বেড়ে গেল সবার জন্য।

 বৃহস্পতিবার DA মামলায় সুপ্রিম কোর্টে ফের বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার।বড় জয় পেলেন আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মচারীরা। ২০০৮ থেকে ২০১৯ পর্যন্ত বকেয়া DA-র ২৫% অবিলম্বে দিতে হবে বলে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন, হেরেছে হেরেছে, মমতা হেরেছে।কর্মচারীরা জিতেছে। মুখ্য়মন্ত্রী  মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, আমরা ইতিমধ্যেই একটা পরবর্তী পদক্ষেপের জন্য একটা কমিটি তৈরি করেছি মুখ্যসচিবের নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে। রিভিউ করবে।

ভোটের মুখে অন্তর্বর্তী রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড়সড় ঘোষণা করল রাজ্য় সরকার। প্রতি মাসে ৫০০ টাকা করে ভাতা বৃদ্ধির ঘোষণা করল তারা।এতদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জেনারেল কাস্টের মহিলারা মাসে ১ হাজার টাকা করে ভাতা পেতেন। এবার থেকে তাঁরা প্রতিমাসে দেড় হাজার টাকা করে পাবেন। তফশিলি জাতি ও উপজাতি মহিলারা মাসে ১ হাজার ৭০০ টাকা করে ভাতা পাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা এতটা ধার শোধ করেও, যে বাজেট প্রভিশন রেখেছেন, আমি মনে করি এটা বাংলার মানুষের গর্ব করা উচিত।'