Bengal Global Business Summit : ‘রাজ্যে কর্মদিবস নষ্ট হয় না’, বাণিজ্য সম্মেলনে শিল্পপতিদের বিনিয়োগে আহ্বান মুখ্যমন্ত্রীর
BGBS 2022 Latest News Updates: একুশে ক্ষমতা দখলের পরই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এবার তাঁর মূল লক্ষ্য হবে শিল্প ও কর্মসংস্থান।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 20 Apr 2022 03:28 PM

প্রেক্ষাপট
কলকাতা : বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুরু হল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ( West Bengal Business Summit 2022)। সকাল সোয়া ১১টা নাগাদ পৌঁছন মুখ্যমন্ত্রী। প্রথমে আদানি গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেন...More
কলকাতা : বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুরু হল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ( West Bengal Business Summit 2022)। সকাল সোয়া ১১টা নাগাদ পৌঁছন মুখ্যমন্ত্রী। প্রথমে আদানি গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেন তিনি।এরপর বেলা ১২টায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সম্মেলনে ১৯টি দেশের আড়াইশো জন প্রতিনিধি যোগ দিয়েছেন। একুশে ক্ষমতা দখলের পরই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেন, এবার তাঁর মূল লক্ষ্য হবে শিল্প ও কর্মসংস্থান। ফলে বিনিয়োগ টানার লক্ষ্যেই এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হয়েছে।রাজ্যের বিশিষ্ট শিল্পপতিদের পাশাপাশি, এই সম্মেলনে যোগ দেন আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানি (Gautam Adani), আম্বানি গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন গৌতম আদানি। এই গোষ্ঠীর পক্ষ থেকে তাজপুর বন্দরে বিনিয়োগে আগ্রহ দেখানো হয়েছে। এসে পৌঁছেছেন সজ্জন জিন্দল আর নিরঞ্জন হীরা নান্দানি। ফলে বাণিজ্য সম্মেলনে এই শিল্পপতিরা কী ঘোষণা করেন, তার অপেক্ষায় শিল্পমহল।
BGBS 2022 : পরিকাঠামো উন্নয়ন, ডেটা সেন্টার, আন্ডার সি-কেবলে বিনিয়োগ করবে আদানি
আদানি গ্রুপের তরফে ১০ হাজার কোটি টাকা এই রাজ্যে বিনিয়োগ করা হবে। এর ফলে অন্তত ২৫ হাজার কর্মসংস্থান হবে। পরিকাঠামো উন্নয়ন, ডেটা সেন্টার, আন্ডার সি-কেবলে বিনিয়োগ করা হবে। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ঘোষণা আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানির।