বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: আপনি নিশ্চয়ই এখন ফ্রি? আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়কে প্রশ্ন সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা শুনানি স্থগিত হওয়ার পর প্রশ্ন সর্বোচ্চ আদালতের। 'ধর্মাবতার, আমরা ভাল দিন, খারাপ দিন দেখেছি', 'আবার ভাল দিন আসবে, এটা দুঃখিত হওয়া বা প্রিয়জন বিয়োগের মতো বিষয় নয়', সুপ্রিম কোর্টের প্রশ্নের জবাব কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। সুপ্রিম কোর্টে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানি স্থগিত।
প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে বলে এই অভিযোগ করে। কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল, সেই মামলা এখন সুপ্রিম কোর্টে এসেছে। শুনানি চলাকালীন দেখা গিয়েছে, সুপ্রিম কোর্ট আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করে, আপনি নিশ্চয়ই এখন ফ্রি রয়েছেন। তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের খারাপ দিন এখন এসেছে, আবার ভাল দিন আসবে।.. এবং এটা তাঁরা মনে করছে, তাঁদের ভাল দিন আবার আসবে। তখন সুপ্রিম কোর্ট বলে যে, এই খারাপ-ভাল দিন বলছেন না, তাঁরা বলতে চাইছেন, যেহেতু আপনি এদের সঙ্গে বিজি ছিলেন, এখন নির্বাচন শেষ হয়ে গিয়েছে, তাই আপনি ফ্রি রয়েছেন। ..তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, হ্য়াঁ আমি সবসময় ফ্রি থাকি। ..’
প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পরই বড় পদক্ষেপ নিয়েছে এসএসসি। শনিবার নতুন সরকার শপথ গ্রহণের পরই, CBI-এর উদ্ধার করা সেই সব OMR প্রকাশ করে SSC.এই আবহে একাধিক দাবিতে আগামী ১৩ মে, SSC ভবনে ডেপুটেশন দেওয়ার কথা জানিয়েছে, যাঁরা অযোগ্য বলে চিহ্নিত নন, এমন চাকরিহারাদের একাংশ। SSC-র 'যোগ্য' চাকরিহারা সুমন বিশ্বাস বলেন, তৃণমূল চেপে রেখেছিল বলে প্রকাশিত হয়নি। বিজেপি আসতেই প্রকাশিত হল। রি প্যানেলিং হোক। যোগ্য চাকরি পাক।
সূত্রের খবর, নিয়োগ দু্নীতির তদন্তে নেমে উত্তর প্রদেশের গাজিয়াবাদ থেকে CBI যে হার্ডডিস্ক উদ্ধার করে, সেখানে শিক্ষক ও শিক্ষাকর্মীদের OMR শিট পাওয়া যায়। স্কুল সার্ভির কমিশন তাদের সাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে, CBI-এর কাছ থেকে পাওয়া ২০১৬ সালের নিয়োগ পরীক্ষার নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির প্রার্থীদের OMR-এর ছবি প্রকাশ করা হয়েছে। আদালতের রায় ও নির্দেশ মেনেই ছবিগুলি আপলোড করা হয়েছে। ২০১৬-র পরীক্ষার গ্রুপ C এবং গ্রুপ D চাকরি প্রার্থীদের স্ক্যান করা OMR-শিট শীঘ্রই আপলোড করা হবে।
