কলকাতা: শুনানির শেষ দিনেও মাইক্রো অবজার্ভার নিয়োগ নিয়ে কাটল না জট। রাজ্যের পাঠানো অফিসারদের তালিকা নিয়ে ফের চিঠি কমিশনের। রাজ্যের তালিকায় থাকা '৩০%' আধিকারিকে 'আপত্তি' CEO দফতরের। সূত্র মারফৎ খবর, 'গ্রুপ C কর্মীদের বর্ধিত বেতনের নিরিখে গ্রুপ B হিসাবে দেখানো হয়েছে। AERO হিসেবে কাজ করছেন রাজ্যের পাঠানো তালিকার ৪৪০জন', এটা কি করে সম্ভব? রাজ্যের ব্যাখ্যা জানতে চাইল CEO দফতর। সূত্র মারফৎ খবর, '৮ হাজার ৫০৫জনের মধ্যে ৬ হাজার সম্পর্কে তথ্য রাজ্য সরকারের। ৬ হাজারের মধ্যে গ্রুপ B-র মধ্যে রয়েছে গ্রুপ-C কর্মী', কোথায় কে রিপোর্ট করেছেন? DM-দের কাছে জানতে চাইল কমিশন। 

Continues below advertisement

আরও পড়ুন, আজই ছিল SIR-শুনানির শেষ দিন, "নাম বাদ পড়তে পারে" ৫ লক্ষ ৩৩ হাজার জনের ?

Continues below advertisement

শনিবার শেষ হল SIR-এর শুনানির প্রক্রিয়া। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে মাইক্রো অবজার্ভার নিয়োগ নিয়ে জটিলতা পুরোপুরি কাটল না!আদৌ তাঁরা কবে কাজে যোগ দেবেন, তা নিয়েও স্পষ্ট কোনও দিশা মিলল না! মুখ্য নির্বাচনী আধিকারিক  মনোজ কুমার আগরওয়াল , আশা করি ১-২ দিনের মধ্যে ট্রেনিং শেষ হবে, তারপরে আমরা তাদের ERO, AERO-র সঙ্গে জুড়ে দেব। নির্বাচন কমিশন সূত্রের খবর, গ্রুপ-B অফিসারের তালিকা নিয়ে সম্প্রতি রাজ্য সরকারকে চিঠি দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সেখানে বেশকিছু বিষয় জানতে চাওয়া হয়েছে কমিশনের তরফে।  নির্বাচন কমিশন সূত্রে দাবি, রাজ্য সরকারের দেওয়া তালিকায় ৮ হাজার ৫০৫ জনের নাম থাকলেও, ৬ হাজার জন অফিসারের সম্পর্কে এখনও পর্যন্ত বিস্তারিত তথ্য পাঠানো হয়েছে।তাঁদের মধ্যে আবার গ্রুপ B-র পাশাপাশি গ্রুপ C-র অফিসাররাও রয়েছেন! এই পরিস্থিতিতে রাজ্যের পাঠানো তালিকায় থাকা অফিসারদের মধ্যে যারা যোগ্য তাদের প্রশিক্ষণ শুরুর নির্দেশ দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। মুখ্য নির্বাচনী আধিকারিক  মনোজ কুমার আগরওয়াল বলেন, আমরা জেলাশাসককে বলে দিয়েছিলাম সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী, যারা যোগ্য তাদের ট্রেনিং শুরু করার জন্য। আজকে আবার আমি সেই নির্দেশ সব জেলাশাসককে দিয়েছি।  আমরা জেলাতেই বলেছি আপনারা ট্রেনিংটা করুন। মাইক্রো অবজার্ভার নিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের অভিযোগের প্রেক্ষিতে, রাজ্য় সরকারকে গ্রুপ B অফিসারের তালিকা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।  ৯ ফেব্রুয়ারি, মুখ্যমন্ত্রীর আইনজীবী শ্যাম দিওয়ান সুপ্রিম কোর্টে দাবি করেন, নির্বাচন কমিশনকে আরও সাড়ে ৮ হাজার কর্মী দিয়েছে রাজ্য সরকার। গত সপ্তাহের শনিবার ইমেল করে জানানো হয়েছিল, পশ্চিমবঙ্গ সরকার ৮ হাজার ৫০৫ জন গ্রুপ বি অফিসারকে নিয়োগ করছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ওই ৮ হাজার ৫০৫ জন আধিকারিককে মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে কাজে যোগ দিতে হবে।কিন্তু তাদের কাজে যোগ দেওয়া নিয়ে ধোঁয়াশা শুনানির শেষ দিনেও কাটল না।