কলকাতা: এবার নির্বাচন কমিশনের নজরে ERO, AERO-রা। SIR তালিকা প্রকাশের পর ৬০ লাখ নিষ্পত্তি না হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। কমিশন সূত্রে  খবর, কেস টু কেস তুলে নির্বাচন কমিশনে রিপোর্ট CEO দফতরের।'নথি আপলোড না হওয়ার জন্য অনেকেই বিবেচনাধীন তালিকায়। কেন ERO, AERO-দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না'। রিপোর্ট পাঠিয়ে প্রশ্ন তুলেছেন পর্যবেক্ষকরা।তথ্য জোগাড় করে আপাতত পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে, খবর কমিশন সূত্রে। ERO, AERO-দের শাস্তি দেওয়া হবে কিনা, সিদ্ধান্ত নেবে কমিশন। 

Continues below advertisement

আরও পড়ুন, রাজ্যসভায় বিজেপির প্রার্থী রাহুল সিন্হা, কী বললেন তিনি ? "...এখানে মহিলাদের সম্মান নেই"

Continues below advertisement

মার্চের মাঝামাঝি রাজ্যে হতে পারে ভোট ঘোষণা। তার আগে প্রথম দফায় SIR-এর চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে। বাদ পড়েছে ৬৩ লক্ষের বেশি নাম। এই পরিস্থিতিতে, নির্বাচন কমিশনের নজরে ERO, AERO-রা। SIR তালিকা প্রকাশের পর ৬০ লক্ষ ভোটারের নিষ্পত্তি না হওয়া নিয়ে উঠছে প্রশ্ন। সূত্রের খবর, এবার কেস টু কেস তুলে নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠানো হয়েছে CEO দফতরের তরফে। একাধিক অসঙ্গতির কথা তুলে ধরা হয়েছে CEO দফতরের পাঠানো রিপোর্টে। যেমন তুলে ধরা হয়েছে জনৈক রহমান নামে এক ভোটারের নাম। যেখানে দেখা যাচ্ছে ৭ প্রজন্ম ধরে একই ঠিকানায় বাস করছে তাঁর পরিবার।

একই বুথে ভোটও দিচ্ছে।অথচ তাঁর নাম বিবেচনাধীন হিসাবে দেখানো হয়েছে। দেখা গেছে, তিনি শুনানিতে হাজিরা দিয়ে নথি দিলেও তা আপলোডই করা হয়নি। এই পরিস্থিতিতে, পর্যবেক্ষকদের তরফে প্রশ্ন তোলা হয়েছে, কেন ERO, AERO-দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? ERO, AERO-দের ভূমিকার পাশাপাশি, রাজ্যে বুথ প্রস্তুতি নিয়েও অসন্তুষ্ট নির্বাচন কমিশন। কোনও বুথে নেই জলের ব্যবস্থা। আবার কোনও বুথে নেই বিদ্যুৎ সংযোগ।  ৯ মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সূত্রের খবর, এই কদিনে বুথের প্রস্তুতি কতটা এগলো, ফুল বেঞ্চকে তার রিপোর্ট দিতে হবে। অন্যদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশে বিবেচনাধীন প্রায় ৬০ লক্ষ ভোটারের নথি যাচাই করে দেখছেন হাইকোর্টের প্রধান বিচারপতি-নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা। নির্বাচন কমিশন সূত্রে খবর, রবিবার রাত পর্যন্ত সাড়ে ৩ লক্ষ নথি যাচাইয়ের কাজ শেষ হয়েছে। যাচাই হওয়া আবেদনের মধ্যে ৭৫ শতাংশ নামই থাকছে বলে খবর কমিশন সূত্রে। বাকি আবেদনের দ্রুত নিষ্পত্তি করতে, ঝাড়খণ্ড থেকে ১০০ জন, ও ওড়িশা থেকে ১০০ জন করে মোট ২০০ জন জুডিশিয়াল অফিসার আসছেন রাজ্যে।শুক্রবার রাজ্যে আসার কথা রয়েছে জুডিশিয়াল অফিসারদের।