Bengal SIR Final List: ২৮ ফেব্রুয়ারি কী হবে? কত নাম থাকবে? কত নাম বাদ যাবে? - ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে অত্যন্ত টানাপোড়েনের মধ্যে রয়েছেন অগণিত মানুষ। গত কয়েকমাস ধরে দুশ্চিন্তায় দিন কাটিয়েছেন অনেকেই। এবার, আজ শনিবার অফলাইনে প্রকাশিত হতে শুরু করেছে এসআইআরের চূড়ান্ত তালিকা (SIR Final List)। এবার নির্বাচন কমিশন (Election Commission) সূত্রে প্রকাশ্যে এসেছে জেলায় জেলায় কত নাম বাদ গেছে - তা থেকে মিলতে পারে একটি সম্যক ধারণা।    

Continues below advertisement

নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) চূড়ান্ত তালিকায় ৫ হাজার ৫৪৫ জনের নাম বাদ গেছে। খসড়া তালিকায় পশ্চিম মেদিনীপুরে ২ লক্ষ ৩ হাজার ৩৪১ জনের নাম বাদ গিয়েছিল। কমিশন সূত্রে জানা যাচ্ছে, পশ্চিম মেদিনীপুরে এখনও পর্যন্ত ২ লক্ষ ৮ হাজার ৮৮৬ জনের নাম বাদ গিয়েছে। এই জেলায় বিবেচনাধীনের তালিকায় রয়েছে ১ লক্ষ ৩ হাজার ৪৯৬ জনের নাম। এদিকে, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বাঁকুড়া (Bankura) থেকে মোট ১ লক্ষ ৩৫ হাজার নাম বাদ গিয়েছে।

কমিশন সূত্রে খবর, উত্তর কলকাতা থেকে ১৭ হাজার ভোটারের নাম বাদ। পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas) এসআইআরের চূড়ান্ত তালিকায় বাদ ৮৭ হাজার ৫৪৮। এর আগে খসড়া তালিকা থেকে বাদ পড়েছিল ৮ লক্ষ ১৮ হাজার ৪৩২ নাম। জানা যাচ্ছে, ধাপে ধাপে প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা। নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী, এসআইআরের চূড়ান্ত তালিকা বেরিয়ে গেলেও, এসআইআর প্রক্রিয়া থামছে না - এটি চলতেই থাকবে।  

Continues below advertisement

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) এখনও পর্যন্ত ১০ হাজার ৯৯৪ নাম 'বাদ'। নির্বাচন কমিশন সূত্রে যা জানা যাচ্ছে, সেই অনুযায়ী নন্দীগ্রামে চূড়ান্ত ভোটার তালিকায় সম্ভাব্য ৩৯৫ জনের নাম 'বাদ'। নন্দীগ্রামে এখনও পর্যন্ত বিচারাধীন ১০ হাজার ৬০০, তথ্য নির্বাচন কমিশন সূত্রে। জানা যাচ্ছে, পূর্ব মেদিনীপুরে সম্ভাব্য ২ লক্ষ ২৫ হাজার ৯৩৬ জনের নাম 'বাদ'।  

অনলাইনে কীভাবে দেখবেন এসআইআরের চূড়ান্ত তালিকা? 

নির্বাচন কমিশন সূত্রে একাধিক পোর্টাল উল্লিখিত একটি তালিকা মিলেছে। সেখান থেকে চূড়ান্ত ভোটার তালিকা পাওয়া যাবে। 

সেগুলি হল - 

  • ceowestbengal.wb.gov.in
  • voters.eci.gov.in
  • electoralsearch.eci.gov.in  

যদি মোবাইল ফোন (Mobile Phone) থেকে তালিকা দেখতে চান সেক্ষেত্রে ফোনে ECINET অ্য়াপটি ইনস্টল করে নিতে হবে।