কলকাতা: SIR-এর চূড়ান্ত তালিকায় নাম বাদ খোদ তৃণমূল পঞ্চায়েত প্রধানের। হাটকালনা পঞ্চায়েতের প্রধান শ্রাবন্তী মণ্ডলের নামের উপর 'ডিলিটেড'। শ্রাবন্তী মণ্ডলের নামে মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ করে বিজেপি। অবৈধভাবে বাংলাদেশ থেকে এসেছেন শ্রাবন্তী মণ্ডল, অভিযোগ বিজেপির। বাংলাদেশ থেকে এসে অবৈধভাবে নথি বানিয়েছেন, অভিযোগ জানায় বিজেপি। প্রশাসনের কাছে প্রধানের পদ খারিজের দাবি করা হবে, জানাল বিজেপি।

Continues below advertisement

আরও পড়ুন, মধ্যপ্রাচ্যে সংঘর্ষ, বিশ্ব জুড়ে চড়ছে অপরিশোধিত তেলের দাম ! ব্যারেলপ্রতি কোথায় দাঁড়াল দাম ? কতটা প্রভাব পড়বে সেনসেক্স-নিফটিতে, নজর দিল্লির

Continues below advertisement

একইভাবে বিবেচনাধীন তালিকায় রয়েছেন জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক জাকির হোসেন। তাঁর দাবি, ২০০২ সালে তিনি সুতির ভোটার ছিলেন। এরপর ২০২১ সালে তিনি নিজের নাম স্থানান্তর করে জঙ্গিপুর বিধানসভায় আনেন। সেই সংক্রান্ত সমস্য়া নিয়েই SIR পর্বে তাঁকে শুনানিতে ডাকা হয়। তৃণমূল বিধায়েকর দাবি, প্রয়োজনীয় সমস্ত নথি তিনি জমা করেছিলেন। তারপরও চূড়ান্ত তালিকায় বিবেচনাধীন হিসেবে দেখানো হয়েছে তাঁকে। তৃণমূল বিধায়ক জঙ্গিপুর  জাকির হোসেন বলেন, আমার ২০০২ সালে নাম রয়েছে। আমার বাবার নাম রয়েছে।আমার দলিল আছে। আমার কাছে পাসপোর্ট আছে, আধার কার্ড আছে, IT দিয়েছি, সেটা আছে।  নির্বাচন কমিশনের দ্বিচারিতা। বিজেপির হয়ে দালালি করছে! আমরা কি ভারতবাসী নয়? কুমারগঞ্জের দু'বারের নির্বাচিত বিধায়ক তিনি। দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের চেয়ারম্য়ান পদেও রয়েছেন। চূড়ান্ত ভোটার তালিকায় সেই তোরাফ হোসেন মণ্ডলের নামের উপরই লেখা বিবেচনাধীন।

কুমারগঞ্জ তৃণমূল বিধায়ক  তোরাফ হোসেন মণ্ডল বলেন, বেছে বেছে আমাদের হেনস্থা করা হচ্ছে, তাতে রাজনৈতিক সুবিধা হবে। ১০ বছর বিধায়ক থাকার পর, আমি একজন পেনশন হোল্ডার, তারপরও যদি আমার নাম ভোটার তালিকায় না থাকে সেটা একটা হতাশাজনক ব্য়াপার। ইচ্ছাকৃত।রিচা ঘোষ। সারাবিশ্বের দরবারে দেশের নাম উজ্জ্বল করেছেন এই বঙ্গ তনয়া। শনিবারের প্রকাশিত হওয়া চূড়ান্ত ভোটার তালিকায় বিবেচনাধীন যাঁরা রয়েছেন, তাঁদের মধ্য়ে নাম রয়েছে ক্রিকেটার রিচা ঘোষের।  রিচা ঘোষের বাবা মানবেন্দ্র ঘোষ বলেন, একটা কিছু আপলোড করার কথা বলেছিল। ওটা তো আমরা দিয়েছি। ওর যা সার্টিফিকেট ছিল, সবই জমা দেওয়া হয়েছে। শুধু মন্ত্রী-বিধায়কই নন, তালিকায় রয়েছেন খোদ BDO। ইনি সন্দেশখালি ১ নম্বর ব্লকের BDO সায়ন্তন সেন। ভোটার ভবানীপুর বিধানসভার। তাঁর নামও রয়েছে বিবেচনাধীনের তালিকায়। স্বাভাবিকভাবে বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সদস্য় রিচা ঘোষ থেকে রাজ্য়ের মন্ত্রী-বিধায়ক, সবার নাম বিবেচনাধীন হিসেবে থাকায়, আক্রমণ শানিয়েছে তৃণমূল।