কলকাতা: ফের তৃণমূলের নিশানায় মুখ্য নির্বাচন কমিশনার। 'CEC-র কারও কথা শুনতে চান না, নিজেই বলেছেন। আমরা কথা বললেই, বলছেন চিৎকার করবেন না। আমি চিৎকার করিনি, তারপর আমার মাইকের অডিও কমিয়ে দেওয়া হয়। এতেই বোঝা যায় মহিলাদের সঙ্গে ওরা কেমন আচরণ করে। SIR-এ মহিলাদের টার্গেট করা হয়েছে', কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকের পর ক্ষোভপ্রকাশ চন্দ্রিমার।'রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাওয়ায় ক্ষুব্ধ কমিশন। নাগরিকত্ব ঠিক করার কে নির্বাচন কমিশন?', জ্ঞানেশ কুমারকে নিশানা তৃণমূলের প্রতিনিধি দলের। 'কত দফায় ভোট হবে, সেটা গুরুত্বপূর্ণ নয়। বৈধ ভোটাররা যেন ভোট দিতে পারেন, সেটাই আসল।'
SIR সংঘাতের আবহেই রাজ্যে এসেছে কমিশনের ফুল বেঞ্চ। আজ থেকে ঠাসা কর্মসূচি, পরপর বৈঠক। সকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করে কমিশনের ফুল বেঞ্চের। এরপর ছিল CEO ও কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক। মুখ্যসচিব, DGP-র সঙ্গেও বৈঠকে বসবে কমিশনের ফুল বেঞ্চ। দুপুরে ভোট প্রস্তুতি নিয়ে বৈঠক হয়। কাল মঙ্গলবার BLO-দের সঙ্গে কথা বলবে কমিশনের ফুল বেঞ্চ। অপরদিকে, কমিশনের ফুল বেঞ্চের কাছে তৃণমূলের প্রতিনিধি দল। তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, রাজীব কুমার।
SIR-এর চূড়ান্ত তালিকা বেরনোর পর থেকেই সপ্তমে রাজ্য় রাজনীতি!প্রায় ৬৩ লক্ষ ভোটারের নাম বাদের প্রতিবাদে, শুক্রবার থেকে ধর্মতলায় ধর্না দিচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এই পরিস্থিতিতে রাজ্য়ে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সম্প্রতি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, SIR পদ্ধতি, অন্য়তম স্বচ্ছ পদ্ধতি, যেটা, কারা যোগ্য় ভোটার, তা নিশ্চিত করে। যোগ্য়তার মধ্য়ে রয়েছে বয়স ১৮ বছরের ঊর্ধ্বে, ভারতের নাগরিক। ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী, ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এবং ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম এখনও 'বিবেচনাধীন'। যার মধ্যে শুক্রবার পর্যন্ত ৭ লক্ষ ৭০ হাজার ভোটারের নিষ্পত্তি হয়েছে বলে, নির্বাচন কমিশন সূত্রে খবর। সূত্রের খবর, এরমধ্য়ে ৪ লক্ষ ৬৫ হাজারের নাম বৈধ এবং ৩ লক্ষ ৫ হাজার ভোটারের নাম বাদ যেতে পারে। শনিবার সন্ধে পর্যন্ত, সাড়ে ৮ লক্ষ ভোটারের নিষ্পত্তি হয়েছে বলে খবর সূত্রের।