কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: শিক্ষকের পাশাপাশি এবার ছাত্রছাত্রীদেরও এবার বায়োমেট্রিক হাজিরা চালু হতে চলেছে। নতুন বছরের শুরুতেই স্কুল শিক্ষায় নেওয়া হল নতুন পদক্ষেপ। নতুন বছর থেকে এই নিয়ম কার্যকর হবে। পরের সপ্তাহ থেকেই পাইলট প্রজেক্ট শুরু করছে সরকার। বায়োমেট্রিক হাজিরায় বসছে ফেস রিকগনিশন সিস্টেম।
২ জানুয়ারি থেকে এই নতুন নিয়ম চালু করবে সরকার। এমনটাই শিক্ষামন্ত্রী জানিয়েছেন। যে পদ্ধতিতে এবার অ্যাটেনডেন্স নেওয়া হবে, সেটা একদম বায়োমেট্রিক পদ্ধতিতে। শিক্ষক এবং ছাত্রছাত্রী উভয়দের জন্যেই এই নিয়ম চালু হতে চলেছে।
