বীরভূম: নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা । রাজ্যের বীরভূম জেলায় গুরুতর অভিযোগ উঠতেই এবার বিজেপি নেতা অরূপ মণ্ডলকে গ্রেফতার করল সাঁইথিয়া থানার পুলিশ।

Continues below advertisement

 

আরও পড়ুন, "ঋতব্রতর বিরুদ্ধে বালুরঘাটের মহিলার অভিযোগ ফের খতিয়ে দেখার নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের", বড় দাবি কুণালের

Continues below advertisement

তিনি মূলত  বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা যুবমোর্চার সহসভাপতি পদ মর্যাদায় রয়েছেন। একটি ভিডিও-সহ থানায় অভিযোগ দায়ের করে এক নাবালিকা পরিচারিকা। এরপরেই অ্যাকশন নেয় সাঁইথিয়া থানার পুলিশ। ওই নাবালিকা পরিচারিকার অভিযোগের ভিত্তিতে আহমেদপুরের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে ওই বিজেপি নেতাকে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই  জেলা বিজেপি নেতৃত্বের তরফে দাবি করা হয়েছে,"দলবিরোধী কাজের জন্য ৩ দিন আগেই অরূপকে সাসপেন্ডের সুপারিশ এসেছে", আজই সাসপেন্ড করার কথা ছিল, বলে দাবি দলের।

বোলপুর বিজেপি সাংগাঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, যুবমোর্চার সহসভাপতি থেকে কাজ করার কিছুদিন পর, ও দলের সঙ্গে সঙ্গ না নিয়ে, ব্যাক্তিগতভাবে কিছু কাজকর্ম করার প্রচেষ্টা চালাচ্ছিল। তিন দিন আগে, আমাদের যুব মোর্চা প্রেসিডেন্ট , তাঁকে বহিষ্কারের আবেদন জানিয়েছেন।আজকেই আমার কলকাতা থেকে ফিরে এসে তাঁকে বহিঃষ্কার করার কথা। ধরে নিন, যুবমোর্চার দাবিতে আমি সিলমোহর দিয়েছি। জনবিরোধী কাজের তাঁকে, তিন দিন আগেই বহিষ্কারের প্রস্তাব এসেছে। '

চলতি বছরে আরও একটি ভয়াবহ ঘটনা ঘটে রাজ্যে। মাসটা ছিল এপ্রিল। এক মহিলাকে ধর্ষণের অভিযোগে বিজেপির সিউড়ি শহর সহ সভাপতিকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতের নাম ছিল দেবাশিস ঘোষাল।  এক মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে   তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ । এরপর ধৃতকে সিউড়ি জেলা আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে দিয়েছিলেন। এবং জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। এই ঘটনাকে কেন্দ্র' করে উত্তেজনা তৈরি হয়েছিল বীরভূমে।

পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছিল, ধৃত দেবাশিসের সঙ্গে আলাপ ছিল অভিযোগকারিণী ওই মহিলার সঙ্গে। নির্যাতিতার দাবি ছিল, ওই  আলাপের সুযোগ নিয়েই তাঁর উপর শারীরিক অত্যাচার চালানো হয়েছিল। রাতে ওই মহিলা থানায় উপস্থিত হয়ে দেবাশিসের বিরুদ্ধে বলপূর্বক সহবাসের অভিযোগ দায়ের করেছিলেন। তবে অভিযুক্তের পক্ষ থেকে বলা হয়েছিল,  'বোঝা যাচ্ছে এটি রাজনৈতিক অভিসন্ধিমূলক।‘ ঘটনার প্রায় আড়াই মাস পর এই অভিযোগ দায়ের করা হয়েছিল। আমরা জামিনের আবেদন করলেও আদালত তা খারিজ করেছিল ' তবে শেষ অবধি ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪, ৩৩২ ও ৩৫১ ধারায় মামলা রুজু করেছিল  পুলিশ।