Amit Shah Kolkata Rally Live : '২০২৪-এ মোদি সরকারকে ফিরিয়ে আনতে হবে' ধর্মতলায় হুঙ্কার অমিতের
Amit Shah Kolkata Visit Live: লোকসভা ভোটের দামামা বাজিয়ে আজ ধর্মতলায় বিজেপির সমাবেশ। লেটেস্ট আপডেট এখানে।
ABP AnandaLast Updated: 29 Nov 2023 02:53 PM

প্রেক্ষাপট
শিবাশিস মৌলিক, কলকাতা : চব্বিশের লোকসভা ভোটের ( 2024 Loksabha Poll ) আগে আজ ধর্মতলায় বিজেপির মেগা ইভেন্ট ( BJP Mega Event ) । থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (...More
শিবাশিস মৌলিক, কলকাতা : চব্বিশের লোকসভা ভোটের ( 2024 Loksabha Poll ) আগে আজ ধর্মতলায় বিজেপির মেগা ইভেন্ট ( BJP Mega Event ) । থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ( Amit Shah )।BJP র সভার জন্য তৈরি ৬০ ফুট চওড়া ত্রিস্তরীয় মঞ্চ। প্রত্যেকটি স্তর চওড়ায় হবে ১৬ ফুট করে। প্রথম স্তরে বসবেন অমিত শাহ ( Amit Shah ) এবং রাজ্য বিজেপি সভাপতি ( Sukanta Majumdar ) ও রাজ্যের বিরোধী দলনেতা ( Suvendu Adhikari )। মঞ্চের দ্বিতীয় স্তরে বসবেন বিজেপির রাজ্য স্তরের অন্যান্য নেতারা। এবং তৃতীয় মঞ্চ তৈরি করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে বঞ্চিতদের জন্য।মঞ্চের সামনে ৩৫ ফুট জায়গা থাকবে ডি জোন। মূল মঞ্চ এবং ডি জোন এর নিরাপত্তায় থাকছে অমিত শাহের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী।আশপাশের বাড়িগুলির ছাদ থেকে চলছে নজরদারি। কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিতদের অভিযোগ পত্র জমা দেওয়ার জন্য সভামঞ্চে রাখা হচ্ছে ১০টি ড্রপবক্স। সেগুলির নাম দেওয়া হয়েছে বঞ্চনা ভাণ্ডার। অন্যদিকে, একই দিনে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এবং ১০০ দিনের প্রকল্পে বকেয়া টাকা আদায়ে চাপ বাড়ানোর কৌশল নিয়েছে তৃণমূল। কালো পোশাক পরে বিধানসভায় আসবেন তৃণমূলের বিধায়করা। কালকের পর আজও দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত অম্বেডকরের মূর্তির সামনে বিক্ষোভ দেখাবেন তাঁরা।
Amit Shah Speech Live: এখন দুর্গানাম জপ করছেন, ভাইপোর নাম এরা না মুখে আনে, মমতাকে কটাক্ষ অমিতের
'জ্যোতিপ্রিয়, অনুব্রত, পার্থ চট্টোপাধ্য়ায় দুর্নীতির দায়ে জেলে। ক্ষমতা থাকলে এদের সাসপেন্ড করুন দল থেকে। এখন দুর্গানাম জপ করছেন, ভাইপোর নাম এরা না মুখে আনে'