উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র থেকে জিতে বিধায়ক হয়েছেন অর্জুন সিং। এবার রাজ্যের মন্ত্রীও হলেন তিনি। আজ ১ জুন লোকভবনে রাজ্যের পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন অর্জুন সিং। এর আগে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে জিতে বিজেপির সাংসদও হয়েছিলেন অর্জুন সিং। তবে রাজ্যের মন্ত্রী এবার প্রথম। দীর্ঘদিনের রাজনৈতিক কেরিয়ার তাঁর। পোড়খাওয়া রাজনীতির লোক তিনি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের তৃণাঙ্কুর ভট্টাচার্যকে কার্যত দুরমুশ করে দিয়েছেন তিনি। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর অর্জুন সিংকে 'কেমন লাগছে' জিজ্ঞেস করায় জবাবে তিনি বলেন, 'খুব ভাল লাগছে। দায়িত্ব যেটা আছে পালন করতে হবে।' 

Continues below advertisement

তোলাবাজির অভিযোগে গ্রেফতার কলকাতা পুলিশের ২ কর্মী 

প্রশ্ন - অনেকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন, অনেকবার বাড়িতে বোম পড়েছে তার মধ্যেও আপনি অবিচল ছিলেন ?

Continues below advertisement

অর্জুন সিং - ওসব সময় শেষ। এখন আমাদের কাজ করতে হবে

প্রশ্ন - কারওর উপর রাগ আছে ?

অর্জুন সিং - না কোনও রাগ নেই 

প্রশ্ন - যারা আপনার রাজনৈতিক প্রতিপক্ষ ছিল ? 

অর্জুন সিং - না তাদের উপরেও রাগ নেই 

প্রশ্ন - সবাইকে ক্ষমা ? 

অর্জুন সিং - হ্যাঁ সবাইকে ক্ষমা 

প্রশ্ন - আজকের অর্জুন সিংয়ের কেমন লাগছে, এক কথায় ? 

অর্জুন সিং - খুব ভাল, খুব ভাল 

'এখন গোটা পশ্চিমবঙ্গের দায়িত্বে, চিন্তাভাবনা অনেকটাই বেশি', মন্ত্রীপদে শপথ নিয়ে বলছেন কলিতা মাঝি 

অর্জুন সিং আরও বলেছেন, 'এখন কাজ দল, সরকার যে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব পালন করা। প্রায়োরিটি হিসেবে আমাদের ম্যানিফেস্টোর প্রতিটি অক্ষর পালন করতে হবে। সরকারের উপলব্ধি মানুষের আরও কাছে নিয়ে যেতে হবে।'                            

মন্ত্রীদের দফতর বণ্টন এখনও হয়নি। কোন দফতর পেতে পারেন এই প্রশ্নের জবাবে মন্ত্রী অর্জুন সিং বলেছেন, 'কোন দফতর পাব বলতে পারব না। তবে যে দফতরই পাই সেখানেই চলব। অভিজ্ঞতা আছে। কাজ করব।' বিজেপির নতুন মন্ত্রিসভা কতটা আলাদা? মন্ত্রী অর্জুন সিং বলছেন, 'মন্ত্রিসভা মন্ত্রীরদের থেকেও বেশি মুখ্যমন্ত্রী, আর মুখ্যমন্ত্রীর থেকেও বেশি সিস্টেমের উপর নির্ভর করে। নতুন অনেকে জিতেছেন। তাই অনেক নতুন নাম এবং চমক রয়েছে।' আগামী দিনে অভিজ্ঞতা নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন নোয়াপাড়ার বিজেপি বিধায়ক এবং রাজ্যের পূর্ণমন্ত্রী অর্জুন সিং।