West Bengal News Update: তোলাবাজি নিয়ে বেনামি অভিযোগ! ভয় আউট, ভরসা ইন বলতে পারছি না, মানছেন খোদ স্বাস্থ্যমন্ত্রী
News Update: এক বিজেপি বিধায়কের বৈঠকে হঠাৎ আরেক বিধায়ক, মঞ্চেই ছন্দপতন!

প্রেক্ষাপট
কলকাতা: এক বিজেপি বিধায়কের বৈঠকে হঠাৎ আরেক বিধায়ক, মঞ্চেই ছন্দপতন! 'তোলাবাজি নেই, এটা মানতে পারছি না', বললেন এক বিজেপি বিধায়ক! ''কাউকে সন্ত্রাস চালাতে দিইনি, চেষ্টা করেছি মানুষ যেন বিচার পায়'...More
নিম্নচাপের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজ থেকে বাড়বে দুর্যোগ। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে অতি গভীর নিম্নচাপ। আজ রাতের মধ্যে কলিঙ্গপত্তনমের কাছে স্থলভাগে ঢোকার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী ৪ জেলায় হতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টি। হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। উপকূলের অংশে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তাল সমুদ্রের কারণে শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশের উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।কলকাতা-সহ বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে ধীরে ধীরে উন্নতি হবে আবহাওয়ার।
বেআইনি নির্মাণ রুখতে অল-আউট অ্য়াকশনে CBI. কলকাতা হাইকোর্টের নির্দেশে মঙ্গলবারের পর বুধবারও অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পুলিশকে সঙ্গে নিয়ে এদিন ক্য়ানেল ওয়েস্ট রোড সংলগ্ন একাধিক বহুতলে হানা দিল CBI আধিকারিকেরা।