জোট জল্পনার মধ্যেই পুরভোটে ফের একলা চলোর বার্তাই দিলেন বিজেপির হেভিওয়েচ দুই নেতা। একাই লড়ছি, একসুরে দাবি করলেন শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার। শনিবার সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বললেন, দুর্দিনে যাঁরা সঙ্গে ছিলেন, তাঁদের কথা ভাববে দল। ভোটের দিন ঘোষণার ৩-৪ দিনের মধ্যেই প্রার্থী ঘোষণা করবে দল, জানালেন সুকান্ত। সাংবাদিক বৈঠক থেকে সুকান্ত আরও বললেন, ২৬ অক্টোবর বিকেল ৫টার মধ্যে প্রার্থীপদের জন্য ড্রপ বক্সে আবেদন করুন।   সুকান্ত মজুমদারের স্পষ্ট ঘোষণা, সমাজের বিশিষ্টরা কেউ আসতে চাইলে আমরা জায়গা খোলা রেখেছি। প্রার্থীর জেতার ক্ষমতা ও ভাবমূর্তি বিচার করা হবে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আমরা বিভিন্ন স্তরের নেতাদের মতামত নেব। সবার মতামত নেওয়ার পরই প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। তিনি স্পষ্ট করে দেন, যাঁরা বিধানসভা ভোটের আগে বিজেপির সঙ্গে ছিলেন, তাঁদের বিশেষ গুরুত্ব দেব। সুকান্তর ইঙ্গিতপূর্ণ মন্তব্য,  "রাজনীতিতে অসম্ভব বলে কিছু হয় না, তবে পুরনো বিজেপি কর্মীদের অগ্রাধিকার । নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার ৩ দিনের মধ্যে প্রার্থীতালিকা ঘোষণা করা হবে"।  তিনি আরও জানান,  "২০৯টি কলকাতা পুরসভার ওয়ার্ডে পদ্মফুল প্রতীকেই বিজেপি লড়বে। দলের দুর্দিনে যাঁরা সঙ্গে ছিলেন, তাঁদের বিষয়ে গুরুত্ব দেবে দল"। 

Continues below advertisement

এনসিপিআই-এর সঙ্গে জোট বেঁধে লড়ার প্রশ্নে তিনি বলেন,  "কারা পোস্টার দিয়েছেন, তাঁরা বলতে পারবেন কেন দিয়েছেন। "বিধানসভা নির্বাচনে যত ওয়ার্ডে জিতেছিলাম, তার চেয়ে বেশি আসনে জয়ই লক্ষ্য" 

Continues below advertisement