কলকাতা : সামনেই রয়েছে উপনির্বাচন। নন্দীগ্রাম ও রেজিনগর দু'টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। তার আগে তৃণমূলের দুই শিবিরে প্রতীক এবং তহবিল নিয়ে দড়ি টানাটানি চলছে। এনিয়ে এদিন নির্বাচনের কমিশনের সঙ্গে পৃথক বৈঠকও করে 'কালীঘাট-তৃণমূল' ও 'ঋতব্রত তৃণমূল'। এই ইস্যুতে এবার তৃণমূলকে খোঁচা দিলেন রাজ্য বিজেপির অন্যতম শীর্ষ নেতা ও রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। Dilip Ghosh

Continues below advertisement

তিনি বলেন, "টিএমসির অ্যাকাউন্ট কার ? সেই অ্যাকাউন্ট বন্ধ। টিএমসির অফিস কার ? অফিস উঠে গেল। এখন প্রতীক কার ? দেখা গেল, কেউই প্রতীক পাবে না। ব্যাপারটা কোর্টে হচ্ছে বা ইলেকশন কমিশনে হচ্ছে...ওরা ডিসিশন নেবে। আমরাও চাই যে পার্টিটা হামেশার জন্য উঠে যায়। কারণ, সর্বনাশ অনেক হয়েছে পশ্চিমবঙ্গের। রাজনীতিটাকে কলুষিত করেছে টিএমসি। সেজন্য টিএমসিটা কোথায়, এই প্রশ্ন যেদিন আসবে তখন ভাবব যে হ্যাঁ এটা সমাধান হয়েছে।" By elections 2026

৬ অক্টোবর নন্দীগ্রাম এবং রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এই উপনির্বাচনে ঘাসের ওপর জোড়াফুলের প্রতীকে লড়বে কোন তৃণমূল ? 'কালীঘাট-তৃণমূল' না 'ঋতব্রত-তৃণমূল'?তৃণমূলের প্রতীক এবং তহবিলের ওপর কার অধিকার থাকবে? এই পরিস্থিতিতে আজ 'কালীঘাট-তৃণমূল' ও 'ঋতব্রত-তৃণমূল'-এর সঙ্গে বৈঠক করল জাতীয় নির্বাচন কমিশন। বৈঠক শেষে উভয়পক্ষ সাংবাদিকদের মুখোমুখি হয়। TMC News

Continues below advertisement

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, "নির্বাচন কমিশন আমাদের কাছে যা জানতে চেয়েছে...এখন নির্বাচন কমিশনের ভেতরে কী বলেছি সেটা পাবলিকলি বলার কোনও সুযোগ নেই। কিন্তু, একটা কথা বলতে পারি, যেটা বলেছি...না খাতা না বহি যো ডক্টর মমতা ব্যানার্জি কহে ওহি সহি...এটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলতে পারে না। তৃণমূল একটা পরিবারভিত্তিক পার্টি নয়, কারো বাপের সম্পত্তি নয়। ব্যক্তিগত মালিকানা নেই এই পার্টির। এই পার্টি তৃণমূল স্তরের কর্মীদের পার্টি। কারো ব্যক্তিগত মালিকানা নেই।"

অন্যদিকে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "পাকা ২ ঘণ্টা বা তার বেশি...আমরা আমাদের যা বক্তব্য ছিল রেখেছি। নির্বাচন কমিশন যা কনসিডার করবে। মেরিটে কী কী বক্তব্য রেখেছি এখন আর সেটা রিপিট করব না এখানে। কারণ ইলেকশন কমিশন ইজ কনসিডারিং। সেটা তারা ঠিক করবে। হয়তো একটা ইন্টেরিম অর্ডার দিতে পারে। সেই অর্ডার কী দেবে সেটা তো আমরা বলতে পারব না। সেটা দেখে যা বলার তাই বলব, যা করার সেটা করব।"