কলকাতা: তোলাবাজির অভিযোগে বিজেপি যুব নেতার বিরুদ্ধে FIR। তোলা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ, ভাইরাল ভিডিও। নিমতায় বিজেপির যুব নেতা দেবজিৎ দত্তের বিরুদ্ধে করা হল FIR। 'তোলার টাকা না দিলে দলবল নিয়ে স্টোর বন্ধের হুমকি', বিজেপি যুব নেতা-সহ ৩জনের বিরুদ্ধে নিমতা থানায় FIR।

Continues below advertisement

নিমতার যে জায়গাতেই অনলাইন ডেলিভারি সংস্থার অফিস, সেই বাড়ির মালিক গতকাল নিমতা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, দলীয় অনুষ্ঠানের জন্য ৩০ হাজার টাকা তোলা চাওয়া হয়েছিল তাদের কাছ থেকে এবং সেটা না দেওয়ায় তাঁদেরকে হুমকি দেয়া হয়। শুধু তাই নয়, এই ঘটনায় গত ৭ তারিখে তারা আবার ওই অনলাইন ডেলিভারি সংস্থার অফিসে চড়াও হয় এবং যে বাড়ির মালিক তাঁর কন্যাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।                  

আরও পড়ুন:- স্কুলের মিড ডে মিল 'চুরি'-র অভিযোগ, প্রধান শিক্ষককে ধাওয়া করে মাটিতে ফেলার ভিডিও ঘিরে শোরগোল 

Continues below advertisement

অভিযোগের ভিত্তিতে নিমতা থানার পুলিশ উত্তর দমদমের ২ নম্বর মণ্ডলের যুব মোর্চার সভাপতি দেবজিৎ দত্ত এবং তার দুই সহযোগী ছাড়াও অন্যান্যের নামে মামলা রুজু করেছে। তোলাবাজি-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে তাদের বিরুদ্ধে। এই দেবজিৎ দত্তর বিরুদ্ধে দলীয় অনুষ্ঠানের নামে তোলা চাওয়ার অভিযোগ উঠেছিল। শুধু তাই নয়, যে জায়গায় এই অনলাইন ডেলিভারি সংস্থার অফিস সেটি জলাভূমি ভরাট করে তৈরি করা হয়েছিল, সেই নিয়ে বাদানুবাদ হয় বাড়ির মালিকের কন্যার সাথে। দীর্ঘ বাদানুবাদ এবং হুমকির এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা রুজু করেছে নিমতা থানার পুলিশ এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।                 

মূলত তোলাবাজি এবং একসঙ্গে সংগঠিত অপরাধ, এমন একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। তবে দেবজিৎ দত্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেন তার কাছে সমস্ত তথ্যপ্রমাণ রয়েছে। হাজার টাকা আর্থিক সহায়তা চাওয়া হয়েছিল দলীয় অনুষ্ঠানের জন্য, ৩০ হাজার টাকা চাওয়ার অভিযোগ মিথ্যে বলে দাবি তাঁর।