কলকাতা : গতকালই মন্ত্রী পদে শপথ নিয়েছেন ক্ষুদিরাম টুডু। আগামীকাল রাজ্যের বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক। সেখানেও থাকবেন ক্ষুদিরাম টুডু। সামগ্রিক উন্নয়ন থেকে পানীয় জলের সমস্যা, শিক্ষার মানোন্নয়ন অগ্রাধিকার পাবে মন্ত্রিসভার বৈঠকের আলোচনায়, জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সদস্য। 

Continues below advertisement

তবে বৈঠকের আগে তৃণমূলকে নিশানা করেছেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, 'মন্ত্রিসভার সম্প্রসারণ হওয়ার পর আমরা তদন্ত করাব। আর তদন্ত করে যেসব অফিসার দোষী সাব্যস্ত হবে, যাঁরা এই সার্টিফিকেট ইস্যুতে মদত দিয়েছে, তাঁদের জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।' বিজেপির প্রথম মন্ত্রিসভার বৈঠকের আগেই 'ভুয়ো' SC-ST সার্টিফিকেট নিয়ে দোষী অফিসারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মন্ত্রী ক্ষুদিরাম টুডুর। 'ভুয়ো SC-ST সার্টিফিকেট নিয়ে তদন্ত হবে। অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। ইচ্ছাকৃতভাবে শিক্ষা থেকে আদিবাসীদের বঞ্চিত করে রেখেছিল তৃণমূল সরকার', তৃণমূলকে নিশানা মন্ত্রী ক্ষুদিরাম টুডুর। 

Continues below advertisement

'আগে এতবার এসেছি, এত জয় শ্রী রাম ধ্বনি কানে আসেনি', কালীঘাটে পুজো দিয়ে বললেন অগ্নিমিত্রা 

গতকাল ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মেগা ইভেন্টে মন্ত্রী পদে শপথ নিয়েছেন ক্ষুদিরাম টুডু। উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং ২০টি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের অনেকেই। গতকাল পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। প্রথমবার পশ্চিমবঙ্গে সরকার গড়েছে বিজেপি। এবারের বিধানসভা নির্বাচনে ২০৭টি আসন পেয়েছে তারা। গতকাল অগ্নিমিত্রা পাল ছাড়াও মন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অগ্নিমিত্রা পাল এবং অশোক কির্তনীয়া। 

কাঁথির শান্তিকুঞ্জে উৎসবের আমেজ           

মুখ্যমন্ত্রী হিসেবে শনিবারই শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। কাঁথিতে বুবাইদাকে ঘিরে উচ্ছাস। কেউ নিয়ে এসেছিলেন ব্রোঞ্জের চিতা, কারও হাতে ছিল রুপোর শাঁখ। কাল রাতেই কাঁথির শান্তিকুঞ্জের বাড়িতে ফেরেন মুখ্যমন্ত্রী। আজ বিকেলে কাঁথির বাড়ি থেকে রওনা দেন শুভেন্দু অধিকারী। 

ভোটের পরেও চর্চায় মাছ রাজনীতি            

আমহার্স্ট স্ট্রিটে বিজেপির মাছ উৎসব। তৃণমূলনেত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগে সরব বিজেপি। 'মমতার মিথ্যাচার, মানুষকে বিভ্রান্ত করেছেন। বিজেপি শাসিত রাজ্য থেকে মাছ আসে বলেই বাঙালিরা মাছ খেতে পায়। বিজেপি শাসিত রাজ্য থেকে আসে বলেই বাঙালিরা মাছ, ডিম খেতে পায়। ক্ষমতায় থাকাকালীন পর্যাপ্ত মাছের ব্যবস্থা করেননি মমতা', মমতাকে নিশানা বিজেপি বিধায়ক তাপস রায়ের।