পানিহাটিতে বিজেপি কর্মীদের বিরুদ্ধেই বিজেপি কর্মীকে খুনের অভিযোগ উঠেছে । পানিহাটির এই কাণ্ডে বিজেপি বিধায়ক রত্না দেবনাথের গলায় শোনা গিয়েছে আক্ষেপের সুর। তাঁর এক মন্তব্য এখন আলোচনার কেন্দ্রে ।  বিজেপি বিধায়ক বলেছেন,  মনে হচ্ছে আমি দায়ী, বিজেপি যদি না জিতত, তাহলে মনে হয় ভাল হত ! আর এই আবহেই চাঞ্চল্যকর মন্তব্য করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শাম্তনু ঠাকুর।   

Continues below advertisement

শান্তনু বলেন, "ক্ষমতায় আসার পর দলেই বিভেদ তৈরি হয়েছে ।  এই বিভেদের কারণে সমস্যা তৈরি হয়েছে। আমাদের মধ্যেই কিছু লোক ক্ষমতাকে নিজেদের লোকেদের উপর ব্যবহার করতে চাইছে" দলের একাংশের বিরুদ্ধে এই ভাষাতেই সরব কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী। বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের এই মন্তব্য বিজেপির অস্বস্তি বাড়াতে পারে বৈকি । বনগাঁয় মিলন উৎসব অনুষ্ঠানের মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়েছেন কে ন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী।  তিনি আরও বলেন, "নিজেদের মধ্যে বৈষম্য থাকা ঠিক নয় । যারা মার খাচ্ছে তারা বিজেপি, যারা মারছে তারাও বিজেপি। এর জন্য প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, কারণ প্রশাসন দেখেও দেখছে না" ।     

 

Continues below advertisement