কলকাতা: ভোটচুরি ইস্যুতে গতকাল রামলীলা ময়দানে 'চলো দিল্লি' কর্মসূচি করেছে বিরোধীরা। আর কাল থেকেই দেশজুড়ে পাল্টা, 'গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঠাও' যাত্রা শুরু করেছে বিজেপি। আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের নেতৃত্বে এই মিছিল হল কলকাতায়।                

Continues below advertisement

সেই মিছিলে উপস্থিত বিজেপি বিধায়ক অর্জুন সিং এবং কৌস্তভ বাগচী। সম্প্রতি ব্যারাকপুরে এই দুই নেতার অন্দরে বিবাদ দেখা গিয়েছিল চরমে। বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী ও পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের মধ্যে এই বিবাদ শুরু হয়েছিল একটা ছবিকে কেন্দ্র করে। এদিন সেই প্রসঙ্গ উঠতেই কী বললেন কৌস্তভ বাগচী?                                                        

তিনি বলেন, 'আমার কাছে সংগঠন সর্বোপরি। দল আমাকে বিধায়ক করেছে, দল আমাকে যে পরিমাণ সম্মান ভালোবাসা দিয়েছে আমি দলের কাছে সারা জীবন কৃতজ্ঞ। দল আমাকে উঠতে বললে উঠব, বসতে বললে বসব। আমি আবারও বলছি, ভালোবাসা বা আন্তরিকতার কাছে মাথা নত করব।' 

Continues below advertisement

কৌস্তভের কথায়, ' আমি চোখ রাঙানির কাছে আগেও মাথা নত করিনি, আজকেও করব না।  আমার তো কারোর হাত ধরতে কোনো অসুবিধা নেই। আমার বাবার বয়সী একটা লোক, তার হাত ধরতেও তো কোনো আমার অসুবিধা থাকার কথা নয়। কিন্তু  আমি আবারও বললাম, ভালোবাসা বা আন্তরিকতার কাছে নতজানু হতেই জানি। চোখ রাঙানির কাছে মাথা নত শিখিনি।'                                                                     

বিজেপি বিধায়কের কথায়, 'আমার দলের একজন দায়িত্বপ্রাপ্ত কোনো লোক আমার বিরুদ্ধে তো কোনো খারাপ কথা বলেনি। আর কয়েকজন যারা বলেছে তারা সেগুলো তাদের কথা নয়। সেকারণে বুলি আওড়েছেন। ঠিক সময় দেখবেন সব ব্যবস্থা হয়ে যাবে। দল ব্যবস্থা নেবে। আমি দলের উপর সমস্ত দিক থেকে ভরসা রাখি।'