শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস, কলকাতা: পয়লা ডিসেম্বর থেকে দেশের ৪ হাজারের বেশি বিধানসভায় 'সেবাদূত' কর্মসূচি নিচ্ছে বিজেপি। বিজেপি সূত্রে খবর, শনিবার শমীক ভট্টাচার্য এই কর্মসূচির প্রশিক্ষণ শিবিরে বলেন,পুরনো কর্মীদের উপর গুরুত্ব দিতে হবে। এই কর্মসূচিতে সাধারণ মানুষের মতামত জানতে হবে। জনপ্রতিনিধিরা হোটেলের বদলে পুরনো কর্মীর বাড়িতে রাতে থাকবেন। এনিয়ে কটাক্ষ করেছে মমতা তৃণমূল কংগ্রেস। 

Continues below advertisement

আরও পড়ুন, সোমবার দিল্লিতে গিয়ে NCPI সাংসদদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী

Continues below advertisement

পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতা দখলের পর, ইতিমধ্য়েই ৬ মাস পেরিয়ে গেছে। এই সময়কালে 'সংকল্পপত্রে'র কতটা পূরণ হল, রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারি প্রকল্পে, কতটা লাভবান হলেন উপভোক্তারা? তা বুঝতে 'সেবাদূত' কর্মসূচি নিচ্ছে বিজেপি। তবে, শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নয়, রাজ্য সভাপতি জানিয়েছেন দেশের ৪ হাজারের বেশি বিধানসভায় এই কর্মসূচি পালন করা হবে। পয়লা ডিসেম্বর থেকে এই কর্মসূচি শুরুর আগে, শনিবার ধনধান্য অডিটোরিয়ামে কলকাতা বিভাগের অন্তর্গত ৪ টি লোকসভা কেন্দ্রের ২৮টি বিধানসভার প্রশিক্ষণ শিবিরে ভবানীপুরের বিধায়ক হিসেবে যোগ দেন শুভেন্দু অধিকারী। ছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ অন্যরা। 

মুখ্যমন্ত্রী  শুভেন্দু অধিকারী বলেন, আমাকে বলা হয়েছিল, কোনও বিভাগের দায়িত্ব নিয়ে। আমি এখানের দায়িত্ব নিলাম। সর্বত্র হচ্ছে। এই 'সেবাদূত' কর্মসূচি পয়লা ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর 'নিজের গড়ের বাইরে' অর্থাৎ নিজের বিধানসভা বা লোকসভা কেন্দ্রের বাইরে, অন্য় কোনও বিধানসভা কেন্দ্র বা লোকসভা কেন্দ্রে কর্মসূচিতে অংশ নেবেন জনপ্রতিনিধিরা। বিজেপি সূত্রে খবর, শনিবার শমীক ভট্টাচার্য 'সেবাদূত' কর্মসূচিতে পুরনো কর্মীদের উপর গুরুত্ব দেওয়ার কথা বলেন। তিনি বলেন, এই কর্মসূচিতে সাধারণ মানুষের মতামত জানতে হবে। জনপ্রতিনিধিরা হোটেলের বদলে পুরনো কর্মীর বাড়িতে রাতে থাকবেন।  বিজেপি রাজ্য সভাপতি  শমীক ভট্টাচার্য বলেন, ১ থেকে ২৫ তারিখ পর্যন্ত প্রত্য়েক বিধানসভায় ২৫ দিনের জন্য বিজেপির একজন করে কার্যকর্তা সেবা দূত হিসেবে যাবেন। যে সমস্ত প্রকল্প বর্তমানে রাজ্য সরকার গত ৬ মাসে তাদের সময়কালে নিয়েছেন, তার কতটা স্পর্শ সেখানকার মানুষ পেয়েছেন, কোথাও পাননি,তারা সেখানে বুথস্তর পর্যন্ত মিটিং করবেন। ২৫ দিন সম্পূর্ণভাবেই অন্য জায়গা থেকে গিয়ে সেই বিধানসভায় থাকতে হবে কোনও পার্টি কর্মীর বাড়িতে।

মমতা তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ বলেন, এলাকা দখল , দলের চোরা স্রোত , পুরনো নতুন বিজেপি কর্মীদের মধ্যে দলাদলি সব মিলিয়ে যা চলছে বিজেপিতে বা তাদের নেতাদের মধ্যে সেটা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য মন্তব্য করে বক্তৃতা করে ঠিক করতে পারবেন বলে মনে হয় না।' বিজেপি সূত্রে খবর, প্রতি বিধানসভায় একজন ইনচার্জ ও ২ জন কো ইনচার্জ থাকবেন।প্রতিদিনের কাজ প্রতিদিন রাজ্য নেতৃত্বকে জানাতে হবে।