কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বড় সিদ্ধান্ত সরকারের। সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে BSF- কে জমি হস্তান্তর করতে হবে, এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে প্রথম ক্যাবিনেট বৈঠকে। বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৪৫ দিনের মধ্যে বিএসএফ- এর যতটা জমি প্রয়োজন, ততটাই স্থানান্তর করা হবে। সীমান্তে অনুপ্রবেশ রুখতে এবং সীমান্তের সুরক্ষার্থে তৎপর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এর আগে বহুবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের মুখে পূর্বের রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ-বিক্ষোভ, অভিযোগ শোনা গিয়েছে সীমান্তে বিএসএফ-কে জমি দেওয়ার প্রসঙ্গ নিয়ে। এবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই তাই এই বিষয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী এবং অন্যান্যরা। ৪৫ দিনের মধ্যে বিএসএফ- এর প্রয়োজনীয় পরিমাণ জমি হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

Continues below advertisement

'মন্ত্রী রূপে শপথ নেওয়ার পর...', মন্ত্রিসভার বৈঠকের আগে সমাজ মাধ্যমে বার্তা অগ্নিমিত্রা পালের 

Continues below advertisement

এর আগে একাধিকবার রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্র মন্ত্রী অভিযোগ করেছিলেন যে তৎকালীন সরকার বিএসএফ- কে প্রয়োজনীয় জমি হস্তান্তরের ব্যাপারে অসহযোগিতা করছে। আর এর জেরে যে সীমান্ত অরক্ষিত হয়ে পড়েছিল, অনুপ্রবেশ হওয়ার সম্ভাবনা বেড়েছিল, সীমান্ত সুরক্ষিত ছিল না - তা স্পষ্ট। এবার তাই পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গড়ার পরেই বিজেপি সরকার বড় সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ- কে জমি হস্তান্তর করার ব্যাপারে। এর ফলে সীমান্তজুড়ে সঠিকভাবে কাঁটাতার দেওয়া সম্ভব হবে, যা অনুপ্রবেশের পাশাপাশি সীমান্তে থাকা অন্যান্য সমস্যা রুখতেও সাহায্য করবে। আর সুরক্ষিত থাকবে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলি। রাজ্যবাসীর নিরাপত্তার খাতিরে প্রথম ক্যাবিনেট মিটিংয়েই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

একনজরে পশ্চিমবঙ্গের নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত 

১। চালু কোনও সামাজিক প্রকল্পই বন্ধ নয় ২। সীমান্তে কাঁটাতারের জন্য BSF-কে জমি হস্তান্তর৩। আজ থেকেই রাজ্যে কার্যকর আয়ুষ্মান ভারত৪। আজ থেকে রাজ্যে জনগণনার কাজ শুরু ৫। CRPC-র বদলে আজ থেকেই কার্যকর BNS৬। চাকরির আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বৃদ্ধি৭। কেন্দ্রীয় প্রশিক্ষণ নিতে পারবেন IAS, IPS-রা৮। এবার থেকে রাজ্যে কার্যকর বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প