Buddhadeb Bhattacharjee Dies: দলীয় পতাকা, ফুলে শেষ শ্রদ্ধা, পিস ওয়ার্ল্ডে শায়িত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ
Former CM Buddhadeb Bhattacharjee Passes Away: দীর্ঘদিন ধরেই ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন বুদ্ধবাবু। গতকাল থেকেই শারীরিক অবস্থার অবনতি হয়েছিল তাঁর। ২০০০ থেকে ২০১১ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন।
ABP AnandaLast Updated: 08 Aug 2024 11:13 PM

প্রেক্ষাপট
কলকাতা: প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ৮০ বছর বয়সে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ সকাল ৮টা ২০-তে প্রয়াত হন বুদ্ধদেব ভট্টাচার্য।পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ প্রাক্তন মুখ্যমন্ত্রীর।...More
কলকাতা: প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ৮০ বছর বয়সে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ সকাল ৮টা ২০-তে প্রয়াত হন বুদ্ধদেব ভট্টাচার্য।পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ প্রাক্তন মুখ্যমন্ত্রীর। দীর্ঘদিন ধরেই ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন বুদ্ধবাবু। গতকাল থেকেই শারীরিক অবস্থার অবনতি হয়েছিল তাঁর। ২০০০ থেকে ২০১১ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য।রাজ্যের রাজনীতির আকাশে নক্ষত্রপতন। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বয়স হয়েছিল ৮০ বছর। ২০০১-২০১১, টানা ১১ বছর মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ফুসফুসের সমস্যা বা COPD-তে ভুগছিলেন। আজ সকাল ৮টা ২০-তে পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। পরিবার সূত্রে খবর, গত ৩ দিন জ্বরে ভুগছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে অবস্থা স্থিতিশীল ছিল। আজ সকালে জ্বর বাড়ে। চিকিৎসকদের সঙ্গে কথা বলে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ভাবা হয়। কিন্তু সেই সময় দেননি বুদ্ধদেব ভট্টাচার্য। বিমান বসু, মহম্মদ সেলিম-সহ সিপিএম নেতৃত্ব তাঁর বাড়িতে যাচ্ছেন। সূত্র মারফত জানাচ্ছে, আজ সকালে প্রাক্তন মুখ্যমন্ত্রীর COPD-র অ্যাটাক হয়। ফলে স্যাচুরেশন লেভেল নামতে শুরু করে। হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। ছাত্রজীবন থেকে শুরু রাজনৈতিক কেরিয়ার। সুদীর্ঘ রাজনীতিতে অবসর নিয়েছেন অনেকদিন। প্রত্যক্ষভাবে না হলেও রাজ্য রাজনীতির খবর রাখতেন নিয়মিত। বেশ কয়েক বছর ধরে ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন বুদ্ধবাবু। অবস্থার অবনতি হওয়ায় ভর্তি হতে হয়েছে হাসপাতালেও। প্রতিবারই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন তিনি। রাজ্যবাসীর মুখে হাসি ফুটিয়ে বাড়ি ফিরে এসেছেন তিনি। কিন্তু এবার আর হল না। শ্রাবণের সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বুদ্ধদেব ভট্টাচার্যর জন্ম উত্তর কলকাতায়, ১৯৪৪ সালের ১ মার্চ। তিনি ছিলেন কবি সুকান্ত ভট্টাচার্যর ভাইপো। ১৯৬১ সালে কলকাতার শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হন বুদ্ধদেব। স্কুলজীবনেই যোগ দেন NCC-তে। কলেজ জীবনে ছিলেন নৌ শাখার NCC ক্যাডেট। আরও পড়ুন: Buddhadeb Bhattacharjee Died: যুগাবসান, ফিরে দেখা বুদ্ধদেব ভট্টাচার্যের কর্মজীবনআপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Buddhadeb Bhattacharjee Death News: ইতিহাসের পাতায় ট্র্যাজিক হিরো হিসাবেই রয়ে গেছেন বুদ্ধদেব ভট্টাচার্য, কেন?
অনুগামীদের চোখের জলে ভাসিয়ে বিদায় নিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। রক্ত-পতাকায় মোড়া মরদেহ শেষবার বেরোল পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে। চেয়েছিলেন বাংলাকে দেশের অটো মোবাইল শিল্প মানচিত্রে উল্লেখযোগ্য করে তুলতে। কিন্তু, ইতিহাসের পাতায় ট্র্যাজিক হিরো হিসাবেই রয়ে গেছেন বুদ্ধদেব ভট্টাচার্য।