কলকাতা: কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল'। ইডির অ্যাকাউন্ট ফ্রিজ করা মামলায় আপাতত কোনও হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ করলেন হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও।

আরও পড়ুন, ২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ পেতেই ক্ষুব্ধ নিহতদের পরিবার, "দিদিই বা এরকম করবে কেন ?", শহিদদের পরিবারকে কী পরামর্শ মুখ্যমন্ত্রীর ?

ইডি যে ৩টি অ্যাকাউন্ট ফ্রিজ করেছে সেগুলি দৈনন্দিন ব্যবহারের জন্য আবেদন জানিয়েছিল 'কালীঘাট-তৃণমূল'। আদালতের নজরদারিতে অ্যাকাউন্ট খোলার আবেদন জানানো হয়েছিল 'কালীঘাট তৃণমূল'-এর তরফে অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ বহাল রাখার দাবিতে আদালতের দ্বারস্থ হয় 'কালীঘাট তৃণমূল'। সেই আবেদনই খারিজ করল কলকাতা হাইকোর্ট।