হিন্দোল দে, শান্তনু নস্কর, আশাবুল হোসেন, দক্ষিণ ২৪ পরগনা: ধর্ষণের অভিযোগে আগেই গ্রেফতার হয়েছেন মমতা-তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস। এবার সেই একই মামলায় পুলিশের জালে ধরা পড়লেন তৃণমূল পরিচালিত হাটপুকুরিয়া অঞ্চলের সভাপতি। ধৃতের নাম জালাল সর্দার। অভিযোগকারিণীর দাবি, পরেশরাম দাসের কাছে তাঁকে নিয়ে গেছিলেন মমতা-তৃণমূলের এই নেতা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ধৃত জালাল সর্দার।

Continues below advertisement

আরও পড়ুন, এবার ভাঙতে চলেছে বারুইপুর পুরসভার তৃণমূলের বোর্ড

Continues below advertisement

ক্য়ানিং পশ্চিমের বিধায়কের বিরুদ্ধে ধর্ষণ মামলা, গ্রেফতার এবার পঞ্চায়েত প্রধানের স্বামী, কী দাবি অভিযোগকারিণীর ?

ধর্ষণের মতো গুরুতর অভিযোগে গ্রেফতার হয়েছেন মমতা-তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস। মুম্বই যাওয়ার পথে বিমানবন্দর থেকে নাটকীয়ভাবে তাঁকে পাকড়াও করে পুলিশ। এবার সেই ধর্ষণের মামলাতেই, গ্রেফতার করা হল তাঁর এক অনুগামীকে। ধৃত জালাল সর্দার তৃণমূল পরিচালিত হাটপুকুরিয়া অঞ্চলের সভাপতি। তাঁর স্ত্রী মহিতুন্নেছা সর্দার হাটপুকুরিয়া পঞ্চায়েতের প্রধান। অভিযোগকারিণীর দাবি, ক্য়ানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের কাছে তাঁকে নিয়ে গেছিলেন ধৃত এই জালাল সর্দার।FIR কপিতেও জালাল সর্দারের নাম রয়েছে।

"আমাদের টাকার অফার দিচ্ছে, ১২ লাখ টাকা দেবে। কেস তুলে নিতে বলছে, নাহলে .."

মাস দুয়েক আগে মমতা-তৃণমূলের এই বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের মতো মারাত্মক অভিযোগ করেন ক্যানিং থানার এলাকার বাসিন্দা এই মহিলা। রাজ্যে পালাবদলের পর, দোসরা সেপ্টেম্বর, ক্যানিংয়ের SDPO-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। ৯ নভেম্বর, মুম্বই যাওয়ার পথে বিমানবন্দর থেকে নাটকীয়ভাবে গ্রেফতার করা হয় পরেশরাম দাসকে। বিধায়ক-অনুগামীদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগও তোলে অভিযোগকারিণীর পরিবার। পরেশরাম দাসের বিরুদ্ধে অভিযোগকারিণী বলেন, আমাদের টাকার অফার দিচ্ছে, ১২ লাখ টাকা দেবে। কেস তুলে নিতে বলছে, নাহলে আমাদের প্রাণে মেরে দেবে। '

"..ও যেহেতু আবার মমতা-তৃণমূলে আবার আসতে চেয়েছে, সেজন্য হেনস্থা"

পরেশরাম দাসের বিরুদ্ধে অভিযোগকারিণীর স্বামী বলেন, ওর(পরেশরাম দাস) আরও অনুগামী যারা আছে, যাদের নামে আরও FIR করা আছে তাদের, তারা তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে। সোমবার রাতে, ক্যানিং এলাকা থেকে পরেশরাম দাসের অনুগামী জালাল সর্দারকে গ্রেফতার করে পুলিশ। মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ বলেন, ও যেহেতু আবার মমতা-তৃণমূলে আবার আসতে চেয়েছে, সেজন্য হেনস্থা। পুলিশ সূত্রে খবর, ধর্ষণের অভিযোগের পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগনার তালদি এলাকায়, দোকান পাইয়ে দেওয়ার নামে ৫ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগও উঠেছে বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে।