উজ্জ্বল মুখোপাধ্যায় ও ঝিলম করঞ্জাই, কলকাতা: SIR-এ যে ২৭ লক্ষ নাম বিবেচনাধীন ছিল, তার মধ্যে ৭ লক্ষ আবেদন করেছেন। ২০ লক্ষ আবেদন করেননি। ডিজিটাল জনগণনার সেলফ এনুমারেশন প্রক্রিয়ার সূচনা করে এ'কথা জানালেন মুখ্যমন্ত্রী। দিলেন অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তাও।

Continues below advertisement

আরও পড়ুন, জাতিগণনায় যেন সমস্যায় না পড়েন কোনও ভারতীয়, অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Continues below advertisement

ডিজিটাল জনগণনার সেলফ এনুমারেশন প্রক্রিয়ার সূচনা করে কী বললেন মুখ্যমন্ত্রী ?

SIR-এ ২৭ লক্ষের বেশি নাম বিচারাধীন ছিল।তাঁদের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইবুনাল তৈরি করেছিল কলকাতা হাইকোর্ট। শনিবার ডিজিটাল জনগণনার সেলফ এনুমারেশন প্রক্রিয়ার সূচনা করে মুখ্যমন্ত্রী জানালেন, ওই সাতাশ লক্ষের মধ্যে সাত লক্ষ মানুষ ট্রাইবুনালে আবেদন করেছেন। আর, বাকিরা করেননি।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রায় ৬০ লক্ষের কাছাকাছি যাঁরা মৃত বা ইত্যাদি, তাঁরা কোনও ক্লেম করেননি। শেষ যে ২৭ লক্ষ বিবেচনাধীন ছিল, ট্রাইবুনালে ৭ লক্ষ আবেদন করেছেন। ২০ লক্ষ ননরেসপন্ডেড। তাঁরা নিজেরাই ভোটার হিসাবে দাবি করেনি, এবারে নাগরিক হিসাবে দাবি করবে কি না, সেটা মূল্যায়ন করে বলতে পারব। 

"..ত্রুটি ঘটেছিল আগের সরকারের সময়ে", অনুপ্রবেশকারী নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গত বছরের ২৫ জুন, অনুপ্রবেশকারী সন্দেহে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল বীরভূমের পরিযায়ী শ্রমিক সুনালি বিবি-সহ কয়েকজনকে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর, গত বছরের ৫ ডিসেম্বর, আদালতের নির্দেশে বাংলাদেশ থেকে দেশে ফেরানো হয়েছিল সুনালি বিবি ও তাঁর সন্তানকে। এরপর চলতি বছরের ৮ জুলাই, বাংলাদেশ থেকে ভারতে ফিরেছেন বীরভূমের সুনালি বিবির স্বামী-সহ ৪ জন।এদিন এই প্রসঙ্গও উঠে আসে শুভেন্দু অধিকারীর কথায়। সেই সঙ্গে অনুপ্রবেশকারী নিয়েও এদিন ফের কড়া বার্তা দিয়েছেন তিনি।

কবে অবধি চলবে সেলফ এনুমারেশন ?

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, অবৈধ অনুপ্রবেশকারী, তারা এই দেশে বা এই রাজ্যে থাকবে না। আগামী দিনে চিহ্নিত করে, তাঁদের ফেরত পাঠানো হবে। সতর্কতার সঙ্গে এবং যাচাই-বাছাই করে, যাতে বীরভূমে একটি ত্রুটি ঘটেছিল আগের সরকারের সময়ে, ভারতীয় তাঁকে পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশে, আমাদেরও লক্ষ্য রাখতে হবে যাতে একজনও ভারতীয় যাতে এরকম অসুবিধায় না পড়ে, আবার যারা অনুপ্রবেশকারী তাদের যেতে হবে। শনিবার থেকে শুরু হল সেলফ এনুমারেশন। চলবে ১৫ই অগাস্ট পর্যন্ত।