কলকাতা: দক্ষিণ কলকাতার (South Kolkata) তৃণমূল নেতা (TMC Leader) কুমার সাহার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। কাকভোরে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে পৌঁছে যায় কেন্দ্রীয় এজেন্সি।
কালীঘাটে (Kalighat) দক্ষিণ কলকাতার তৃণমূল নেতা কুমার সাহার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান চলছে। কাকভোরে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তৃণমূল নেতা কুমার সাহার গ্রিক চার্চ রো-র আবাসনে পৌঁছে যায় কেন্দ্রীয় এজেন্সি। তৃণমূল নেতা কুমার সাহার ফ্ল্যাটে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সির টিম।
কালীঘাটে দক্ষিণ কলকাতার তৃণমূল নেতা কুমার সাহার ফ্ল্যাট ও অফিসেও আয়কর দফতরের তল্লাশি অভিযান। কাকভোরে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তৃণমূল নেতা কুমার সাহার গ্রিক চার্চ রো-র আবাসনে পৌঁছে যায় আয়কর দফতরের টিম। তৃণমূল নেতা কুমার সাহার ফ্ল্যাটে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন আয়কর দফতরের আধিকারিকরা।
এই অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল নেতা কুমার সাহার অনুগামীরা। খবর পেয়েই আবাসনের নীচে জড়ো হয়েছেন অনেকে। আয়কর দফতরের আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর গাড়ির সামনে বসে পড়ে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা।
অন্যদিকে, বিধানসভা ভোটের মুখে ED-র পর এবার আয়কর দফতরের স্ক্যানারে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার। আর্থিক প্রতারণা মামলার তদন্তে রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, মেয়র পারিষদ ও বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারের ৩ ঠিকানায় আয়কর দফতরের তল্লাশি অভিযান। এদিন ভোর সাড়ে ৫টা নাগাদ দেবাশিস কুমারের মনোহরপুকুর রোডের বাড়ি, তাঁর কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয় ও কাউন্সিলর অফিসের সামনে পৌঁছে যায় আয়কর দফতরের টিম। এলাকা ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। সকাল হতে না হতেই প্রথমে দেবাশিস কুমারের মনোহরপুকুর রোডের বাড়িতে আয়কর দফতরের তল্লাশি অভিযান শুরু হয়। দেবাশিস কুমারের বাড়ি থেকে দেড়শো মিটার দূরেই রয়েছে তাঁর ওই নির্বাচনী কার্যালয়। সকাল সাড়ে ৭টার পর দেবাশিস কুমারের কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়ের তালা খোলা হয়। সেখানে তল্লাশি চালাচ্ছেন আয়কর দফতরের আধিকারিকরা। এর পাশাপাশি মতিলাল নেহরু রোডে তৃণমূলের একটি পার্টি অফিস, এলাকার পুরপিতা হিসেবে যেখানে দেবাশিস কুমারের কাউন্সিলর অফিস রয়েছে, সেখানেও তল্লাশি অভিযান চালাচ্ছে আয়কর দফতর। সূত্রের খবর, বাড়িতেই রয়েছেন দেবাশিস কুমার। কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয় থেকে ব্যাগ ভর্তি নথি নিয়ে সকাল সাড়ে ১০টা নাগাদ দেবাশিস কুমারের বাড়িতে যান আরও একজন আয়কর আধিকারিক। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা।
